এইমাত্র পাওয়া

আমরা ভিসা নীতি নিয়ে চিন্তিত নই: সিইসি

ঢাকাঃ আমরা ভিসা নীতি নিয়ে চিন্তিত নই। কারণ এটা আমাদের বিষয় না। ভিসা, পাসপোর্ট, অর্থনীতি কী তা বুঝি না, এটা বোঝে পররাষ্ট্র দফতর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে জাপানি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানে মার্কিন ভিসা নীতির বিষয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা কমিশনের দায়িত্ব নয়, কে অংশ নেবে। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কমিশন সবাইকে আহ্বান জানাবে। নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। তারা (মার্কিন যুক্তরাষ্ট্র) অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বিশ্বাস করে। যারা এক্ষেত্রে বাধা দেবেন তাদের ওপর এই নীতি প্রয়োগ করবেন। আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করছি না। আমরা জানি না, কারা আগুন দিচ্ছে, মানুষকে হত্যা করছে। আমরা আমাদের জায়গায় থেকে অবাধ, সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করছি।

তিনি বলেন, গ্রহণযোগ্যতার কোনো সুস্পষ্ট মানদণ্ড নেই। কেউ বলবেন গ্রহণযোগ্য হয়েছে, কেউ বলবেন হয়নি। আপনারা দৃশ্যমান করে তোলার চেষ্টা করবেন। এতে দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে। গণমাধ্যমের প্রকৃত চিত্র ওঠে আসলেও মানুষ প্রকৃত চিত্র বুঝতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.