বিবিধ

চক্ষুবিজ্ঞান হাসপাতালে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু

ঢাকাঃ এক সপ্তাহ পর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাসেবা সীমিত পরিসরে চালু হয়েছে। বুধবার (০৪ জুন) সকালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু হয়। সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের ফটকে অপেক্ষারত রোগীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। সকাল ১০টার দিকে জরুরি বিভাগে রোগীদের সেবা দেওয়া শুরু …

বিস্তারিত পড়ুন

দেশের ৭ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাঃ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বুধবার (৪ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। …

বিস্তারিত পড়ুন

৯৯% সম্পদ আফ্রিকাকে দান করবেন বিল গেটস

নিজস্ব প্রতিবেদক।। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস আগেই জানিয়ে দিয়েছিলেন যে, তিনি নিজের ৯৯ শতাংশ সম্পদ দান করে দেবেন। এবার তিনি আরও স্পষ্টভাবে জানালেন, তার এই বিপুল সম্পদের বেশিরভাগ আগামী ২০ বছরে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করা হবে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে এক ভাষণে তিনি …

বিস্তারিত পড়ুন

সব ধরনের চাকরির নিয়োগে বাধ্যতামূলক হচ্ছে এনআইডি: ইসি

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, সরকারিসহ সব ধরনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করতে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (০৩ জুন) বিকেলে ইসি ভবনে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, চাকরি প্রাপ্তিতে …

বিস্তারিত পড়ুন

ঈদে বিমানবন্দর স্টেশনে ৯ ট্রেনের যাত্রা বিরতি বাতিল

নিজস্ব প্রতিবেদক।। আসন্ন ঈদুল আজহায় ট্রেনের শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯টি আন্তঃনগর ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের ঈদ উপলক্ষে নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে। কর্মপরিকল্পনায় বলা হয়, ৪ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, …

বিস্তারিত পড়ুন

১০–১৫ শতাংশ বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক।। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। সরকারের ঘোষণা অনুসারে, ১ জুলাই ২০২৫ তারিখ থেকে বেতন গ্রেডভেদে গ্রেড–১ ও তদূর্ধ্ব থেকে গ্রেড–৯ পর্যন্ত ১০ শতাংশ এবং গ্রেড–১০ থেকে গ্রেড–২০ পর্যন্ত ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য …

বিস্তারিত পড়ুন

পাঁচ বিসিএসের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে রোডম্যাপ প্রকাশ পিএসসির

নিজস্ব প্রতিবেদক।। চলমান পাঁচটি বিসিএসের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য রোডম্যাপ প্রকাশ করেছে পিএসসি। বিসিএসগুলো হলো ৪৪তম, ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৪৮তম বিশেষ বিসিএস। আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চলমান বিসিএস–জট নিরসন ও কালক্ষেপণ হ্রাসের …

বিস্তারিত পড়ুন

ভারত থেকে ‘পুশ ইন’ ঠেকানো সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক।। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত থেকে বাস্তবিক অর্থে ‘পুশ ইন’ (ঠেলে পাঠানো) ঠেকানো সম্ভব নয়। দুই দেশের বিদ্যমান কনস্যুলার সংলাপের মাধ্যমে এ সমস্যাকে একটা প্রক্রিয়া অনুযায়ী সুরাহা করা যায় কি না, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা …

বিস্তারিত পড়ুন

বাস্তবসম্মত বাজেট তৈরি করেছি: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরে জন্য বাস্তবমুখী মিত্যব্যয়ীতার বাজেট দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বাস্তবসম্মত বাজেট তৈরি করেছি, যা বাস্তবায়ন করা সম্ভব। প্রস্তাবিত বাজেট ১১১৩টি প্রকল্পের মধ্যে মাত্র ২০-৩০টি …

বিস্তারিত পড়ুন

শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন: সিপিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির অনুপাতে বরাদ্দ কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৫৩ শতাংশ। এটি এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বনিম্ন। আবার স্বাস্থ্য খাতে উন্নয়ন বরাদ্দ কমানো হয়েছে ১৩ শতাংশ। সিপিডি মনে করে, মানব উন্নয়নে এ দুটি খাতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন। মঙ্গলবার (৩ জুন) সকালে রাজধানীর গুলশানে একটি …

বিস্তারিত পড়ুন