বিবিধ

প্রধান উপদেষ্টা-তারেক রহমানের বৈঠক, প্রধান উপদেষ্টাকে কলম ও বই উপহার

ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকে প্রধান উপদেষ্টাকে উপহার ‍হিসেবে একটি কলম ও দুইটি বই দিয়েছেন তারেক রহমান। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় …

বিস্তারিত পড়ুন

টাঙ্গাইলের মির্জাপুরে নদীর ভাঙ্গন আতংকে মসজিদ-মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মির্জাপুরে বর্ষার শুরুতেই পানি বৃদ্ধির ফলে বংশাই-রৌহজং নদীতে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। তীব্র নদী ভাঙ্গনে ফসলি জমি, ঘরবাড়ি, গাছপালা, হাট বাজার, মসজিদ-মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার ক্ষতি হচ্ছে। শুক্রবার (১৩ জুন) ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করেন, বংশাই পানি বৃদ্ধির ফলে বংশাই নদীর মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড গাড়াইল …

বিস্তারিত পড়ুন

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জে দুপক্ষের সং-ঘ-র্ষ, আহত ২০

গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। সবশেষ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ‍আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাঝবাড়ি ও বংকুরা …

বিস্তারিত পড়ুন

বিএনপি-গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা …

বিস্তারিত পড়ুন

দেশের তিন বিভাগ ও ছয় জেলায় তাপপ্রবাহ

ঢাকাঃ দেশের তিন বিভাগ ও ছয় জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৩ জুন) সংস্থাটির আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে বলা হয়, মোট ২৬ জেলায় এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের …

বিস্তারিত পড়ুন

সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৭১ জন

ঢাকাঃ চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে (৫ থেকে ১২ জুন) ২৭১ জনকে আটক করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনের ইউনিটগুলো এবং অন্যান্য আইনশৃঙ্খলা …

বিস্তারিত পড়ুন

শিক্ষক নিবন্ধন পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন, বাদ যেতে পারে প্রিলিমিনারি পরীক্ষা

ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রিতা কমাতে নিবন্ধন পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রক্রিয়ার তিনটি ধাপের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সংস্থাটি। এতে নিয়োগ কার্যক্রমে সময় বাঁচবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, গত ২৫ মে মাধ্যমিক ও …

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টা-তারেক রহমানের বৈঠক: নির্বাচনের সময় পুনর্বিবেচনার কথা বলবে বিএনপি

ঢাকাঃ আসন্ন জাতীয় নির্বাচন ও নানা রাজনৈতিক অমীমাংসিত ইস্যুর মধ্যে আজ লন্ডনে সাক্ষাৎ হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি হবে দুজনের প্রথম বৈঠক। গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের সময়সহ বহু অমীমাংসিত বিষয় সামনে রেখে এ বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ …

বিস্তারিত পড়ুন

৩ সন্তান নিয়ে লন্ডন যাওয়া হলো না চিকিৎসক দম্পতির, কাঁদছে সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিবেদক।। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের আহমেদাবাদের ধ্বংসস্তূপের কোথাও চাপা পড়ে আছে রাজস্থানের এক পরিবারের একটি মোবাইল ফোন। সেই ফোনটি হয়তো আর কখনও খুঁজে পাওয়া যাবে না। হয়তো ফোনটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে সেই ফোনে তোলা একটি সেলফি রয়ে গেছে ২৪২ জন আরোহীর ওপর নেমে আসা মর্মান্তিক …

বিস্তারিত পড়ুন

দেশে ফের করোনা ভাইরাস: এক দিনে ১৫ জন শনাক্ত

ঢাকাঃ দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত এক দিনে ১৫ রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে কোভিডে কেউ মারা যায়নি। আর এ নিয়ে চলতি বছর কোভিড আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৪০ জনে; এর মধ্যে ৮২ জনই জুন মাসের প্রথম ১২ দিনে শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। …

বিস্তারিত পড়ুন