এইমাত্র পাওয়া

বিবিধ

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক

নিজস্ব প্রতিবেদক।।  দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার তাদের নিয়োগ দেওয়া হয়।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন …

বিস্তারিত পড়ুন

কাল পবিত্র শবেকদর

নিউজ ডেস্ক।।  যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগামীকাল সোমবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর (শবেকদর) পালিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল (১৬ মার্চ) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়েছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে …

বিস্তারিত পড়ুন

বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ২ লক্ষাধিক তরুণ

নিউজ ডেস্ক।।  বিনা মূল্যে এন্টারপ্রাইজ বেজড ট্রেনিং দেবে সরকার। যেখানে প্রশিক্ষণ, সেখানেই চাকরি—এই মন্ত্রে সরকার দেশের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বাইরে থাকা যুব জনগোষ্ঠীকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং কর্মজীবনে প্রবেশে সহায়তার জন্য এ প্রশিক্ষণ দেবে। অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেংদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট)-এর প্রকল্পের আওতায় এই এন্টারপ্রাইজ …

বিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্ক।।  শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমপিওভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এ তথ্য দেন তিনি। আ ন ম এহসানুল হক মিলন বলেন, নৈতিক শিক্ষার অবক্ষয়রোধে সারা দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক …

বিস্তারিত পড়ুন

ঈদের ছুটিতে সরকারি হাসপাতালে ১৬ নির্দেশনা

নিউজ ডেস্ক।।  স্বাস্থ্য অধিদপ্তর ঈদের ছুটিতে রোগীদের সেবা অটুট রাখতে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, লেবার রুম, জরুরি অস্ত্রোপচার এবং পরীক্ষাগার চালু রাখাসহ ১৬টি নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান পাঠানো চিঠিতে বেসরকারি হাসপাতালেও জরুরি সেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিটি গত …

বিস্তারিত পড়ুন

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা

 নিউজ ডেস্ক।।  ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ রোববার সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ ঘোষণা দেন। স্পিকার বলেন, ‘সংসদর বৈঠক আগামী ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ। সবাইকে …

বিস্তারিত পড়ুন

পেছাচ্ছে পে স্কেল বাস্তবায়ন

নিউজ ডেস্ক।।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর মাস পেরোনোর আগেই ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়। বাংলাদেশের অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। এরই মধ্যে শুরু হয়েছে জ্বালানির সংকট। এ ছাড়া সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ফলে অর্থসংকটে রয়েছে সরকার। এ জন্য …

বিস্তারিত পড়ুন

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাথমিক তালিকায় ২৭ জন

নিউজ ডেস্ক।।  জাতীয় ক্রীড়া পুরস্কার-২০২৫-এর জন্য ২৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর মধ্যে ১৪ জন ক্রীড়াবিদ ও ১৩ জন ক্রীড়া সংগঠক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ যাচাই-বাছাই কমিটি ৭৪টি আবেদন নিয়ে সভা করে প্রাথমিকভাবে ২৭ জনকে নির্বাচন করেছে। পরবর্তী সময় আরেকটি …

বিস্তারিত পড়ুন

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়লো ২৯ মার্চ পর্যন্ত

নিউজ ডেস্ক।।  ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে প্রতিষ্ঠানপর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্নের জমার সময় বাড়ানো হয়েছে। এ ছাড়া ই–ভ্যাট সিস্টেমে কিছুটা ধীর গতি হওয়ায় জনস্বার্থে সময় বাড়ানো হয়। নতুন আদেশ অনুসারে, ২৯ মার্চ ভ্যাট রিটার্ন দেওয়া যাবে। এই সুযোগ শুধু ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দেওয়ার …

বিস্তারিত পড়ুন

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

নিউজ ডেস্ক।।  বাংলাদেশের সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায়টি প্রকাশিত হয়। তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের লিখিত এই রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই নির্বাচনকালীন …

বিস্তারিত পড়ুন