নিউজ ডেস্ক।।
জাতীয় ক্রীড়া পুরস্কার-২০২৫-এর জন্য ২৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর মধ্যে ১৪ জন ক্রীড়াবিদ ও ১৩ জন ক্রীড়া সংগঠক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ যাচাই-বাছাই কমিটি ৭৪টি আবেদন নিয়ে সভা করে প্রাথমিকভাবে ২৭ জনকে নির্বাচন করেছে। পরবর্তী সময় আরেকটি সভায় তালিকা চূড়ান্ত হবে। জুনে চূড়ান্তভাবে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
২০২৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য আবেদন পড়েছিল ৯৯টি। যাচাই-বাছাই কমিটি প্রথম সভায়ই বাতিল করেছিল ১৪টি আবেদন। দ্বিতীয় সভায় বাতিল করা হয়েছিল ১০টি। ৭৫টি আবেদন নিয়ে সভা করে কমিটি ২৭টিতে নামিয়ে এনেছে।
প্রাথমিকভাবে নির্বাচিত ক্রীড়াবিদদের মধ্যে আছেন ক্রিকেটার খান আবদুর রাজ্জাক, সাঁতারু রুবেল রানা, মাহফিজুর রহমান সাগর, সবুরা খাতুন, অ্যাথলেট নাজমুন নাহার বিউটি, খুরশিদা খাতুন খুশি, ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা, টেবিল টেনিসের খন্দকার আল মাহবুব বিল্লাহ, বক্সিংয়ের আবদুর রহিম, সাইক্লিংয়ে আকাশি সুলতানা ও তরিকুল ইসলাম, কারাতেকা মাউন জেরা বর্ণা। হকিতে কাওসার আলী, ফুটবলে মোসারফ হোসেন বাদল, ভারোত্তোলনের মজিবর রহমান, জিমন্যাস্টিকসের ইকবাল হোসেনও আছেন প্রাথমিক তালিকায়।
প্রাথমিকভাবে তালিকায় মনোনীতারা হলেন সংগঠক ক্যাটাগরিতে আরিফ ভূঁইয়া (ফুটবল), মোসাররফ হোসেন বাদল (ফুটবল), কাওসার আলী (হকি), লুৎফর রহমান (রোলার স্কেটিং), মতিউর রহমান (হ্যান্ডবল), ইকবাল হোসেন (জিমন্যাস্টিকস), আবদুল মান্নান (সাঁতার), আবদুল কাদির (জুডো ও কারাতে), বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান (ভারোত্তোলন), সাইফুল আজীজ (ক্রিকেট), কামরুল হাসান (সংগঠক), সাঈদ আহমেদ (সংগঠক) ও এফ এম ইকবাল বিন আনোয়ার ডন (সংগঠক)। ক্রীড়াবিদ ক্যাটাগরিতে আছেন রুবেল রানা (সাঁতার), মাহফিজুর রহমান সাগর (সাঁতার), বাউন জেবা বর্ণা (কারাতে), সবুরা খাতুন (সাঁতার), আকাশী সুলতানা (সাইক্লিং), নাজমুন নাহার বিউটি (অ্যাথলেটিকস), মোল্লা সাবিরা সুলতানা (ভারোত্তোলন), তরিকুল ইসলাম (সাইক্লিং), খুরশিদা খাতুন খুশি (অ্যাথলেটিকস), আবদুর রহিম নাঈম (অ্যাথলেটিকস), আবদুর রহিম (বক্সিং), ওবায়দুল ইসলাম (বধির দাবা), খন্দকার আল মাহবুব বিল্লাহ (টেবিল টেনিস) ও খান আবদুর রাজ্জাক (ক্রিকেট)।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
