প্রাথমিক

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাথমিকের সহকারী শিক্ষক আহত

পটুয়াখালীঃ জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের আশুরির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম বাচ্চুকে (৪৮) ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ৮টার দিকে নওমালা ইউনিয়নের নিজবটকাজল গ্রামের মেছের আলী শিকদার বাড়ির উত্তর পাশে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাতে স্থানীয় ছোলাবুনিয়া বাজার থেকে নিজবটকাজল গ্রামের …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকে চাহিদার ৮১ শতাংশ বই পৌঁছেছে চট্টগ্রামে

চট্টগ্রামঃ বছরের প্রথম দিনে নতুন বই হাতে উল্লাসে মেতে ওঠার অপেক্ষায় চট্টগ্রামের লাখো শিক্ষার্থী। কাগজ সংকটসহ নানা কারণে চলতি শিক্ষাবর্ষে নতুন বই পেতে কিছুটা বেগ পেতে হলেও এরমধ্যে চট্টগ্রামে প্রাথমিক স্তরের চাহিদার ৮১ শতাংশ বই এসে পৌঁছেছে। বাকি ৯ শতাংশও নভেম্বরের শেষ দিকে পৌঁছে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ডিসেম্বরের শুরুতেই …

বিস্তারিত পড়ুন

ভিক্ষাবৃত্তি করা শিশু নাঈমাকে স্কুলে ভর্তি করে দিলেন ওসি

হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে নানার সঙ্গে ভিক্ষাবৃত্তি করা ৭ বছরের শিশু নাঈমাকে স্কুলে ভর্তি করে দিলেন থানার ওসি রাশেদুল হক। তিনি ওই শিশুকে রাস্তায় পেয়ে খাতা, কলম, স্কুল ব্যাগ ও নতুন জামা কাপড় কিনে দেন। পরে নিজ গাড়িতে করে স্থানীয় কালিশিরি প্রাথমিক বিদ্যালয়ে তাকে নিয়ে যান। একই সঙ্গে নাঈমার নানা বৃদ্ধ …

বিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে আগুন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার ১৫নং পাঁচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রহস্যজনক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কীভাবে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে সে ব্যাপারে স্কুলটির প্রধান শিক্ষক ও পুলিশ প্রশাসন নিশ্চিত হতে পারেনি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান নৈশ প্রহরী মাসুম মিয়ার বরাত …

বিস্তারিত পড়ুন

উপজেলা শিক্ষা কর্মকর্তা চোখে না দেখলেও দুর্নীতিতে থেমে নেই!

সুনামগঞ্জঃ জেলার তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের চোখে দেখেন না। দাপ্তরিক থেকে ব্যক্তিগত সব কাজই করেন অন্যের সাহায্য নিয়ে। সম্প্রতি ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। চলতি বছরের ১৩ নভেম্বর অনুষ্ঠিত প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় শিক্ষকরা ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম …

বিস্তারিত পড়ুন

ভুয়া দাতা সদস্য বানিয়ে তিনি লাখ লাখ টাকা আত্মসাৎ প্রধান শিক্ষিকার!

ঝিনাইদহঃ রডের কেজি ২শ ৪৫ টাকা দরে ক্রয় করেছেন জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিপ্রা রাণী সাহা। স্কুলের ফ্যান ক্রয়, ফুলের বাগান করা, রং ক্রয় ও লেবার বিলের ভাউচারে রয়েছে অসংগতি ও টাকার বিনিময়ে বানিয়েছেন ভুযা দাতা সদস্য। এসব ভুয়া বাজেট দেখিয়ে ও …

বিস্তারিত পড়ুন

ছুটি নেননি, স্কুলেও আসেন না সহকারী শিক্ষক আফরীন

সাতক্ষীরাঃ জেলার তালা উপজেলার উত্তর শাহাজাতপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরীন আরা দীর্ঘদিন ধরে ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তুলছেন বেতন-ভাতা, ভোগ করছেন সরকারি সব সুযোগ-সুবিধা।  বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকরী দাশ, সহকারী শিক্ষক মেহের আলী, তানজিন নাহার, ফারুক হোসেন বলেন, এ বছরের ২৪ জানুয়ারি আফরীন আরা এই বিদ্যালয়ে …

বিস্তারিত পড়ুন

গৌরীপুরে ভারপ্রাপ্ত দিয়ে চলছে ৫৬ প্রাথমিক বিদ্যালয়

ময়মনিসংহঃ জেলার গৌরীপুরে ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধানশিক্ষক। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়েই বছরের পর চলছে প্রতিষ্ঠান। শুধু তাই নয় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২৭ জন। বর্তমানে এ উপজেলা শিক্ষা অফিস ও প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চলছে ধীরগতিতে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১০টি ইউনিয়ন …

বিস্তারিত পড়ুন

হাজীগঞ্জে দপ্তরির বিরুদ্ধে শিশু শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ

চাঁদপুরঃ জেলার হাজীগঞ্জে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে স্কুলের দপ্তরির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান। তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের একটি বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা তিনটার দিকে অভিযুক্ত মিজানুর রহমানকে নিয়ে ম্যানেজিং কমিটিসহ অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের নিয়ে বৈঠক চলে। শিক্ষার্থীর নানা জানান, …

বিস্তারিত পড়ুন

শহীদ মিনার এবং গাছতলায় চলছে পাঠদান

হবিগঞ্জঃ জেলার সুধিয়াখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন দশ বছর ঘুরতে না ঘুরতে বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। আতংক আছেন স্কুলের ছাত্র/ছাত্রীসহ অভিভাবকরা। এই অবস্থায় স্কুলের মাঠে গাছতলায় ও শহীদ মিনারের পাদদেশে শিক্ষার্থীদের পাঠদান শুরু করেছেন স্কুল কর্তৃপক্ষ। বুধবার (১৪ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, শায়েস্থাগঞ্জ উপজেলার সুধিয়াখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন