এইমাত্র পাওয়া

সম্পাদকীয়

এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক।। বেসরকারি  শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা দেখা গেছে। শনিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য …

বিস্তারিত পড়ুন

শিক্ষাব্যবস্থার তদারকিতে স্থবিরতা: রাষ্ট্রের জন্য অশনিসংকেত

সম্প্রতি দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে—গত এক বছরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। এই তথ্য নিছক কোনো পরিসংখ্যানগত অবনমন নয়; বরং এটি শিক্ষাব্যবস্থার তদারকি, জবাবদিহি ও সুশাসনের ক্ষেত্রে এক গভীর সংকটের প্রতিচ্ছবি। প্রশ্ন উঠতেই পারে—শিক্ষার্থী ও অভিভাবকেরা যখন প্রতিনিয়ত শিক্ষাপ্রতিষ্ঠানের নানা …

বিস্তারিত পড়ুন

জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

বাংলাদেশের বীমা খাত দীর্ঘদিন ধরেই সম্ভাবনাময় একটি আর্থিক ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা, দীর্ঘমেয়াদি সঞ্চয়, ঝুঁকি ব্যবস্থাপনা- এসব ক্ষেত্রে বীমা খাতের গুরুত্ব অপরিসীম। কিন্তু বাস্তবে এ খাতটি এখন আস্থাহীনতার গভীর সংকটে নিমজ্জিত। অনিয়ম ও অনিয়ন্ত্রণ, বীমা কোম্পানিগুলোর দুর্নীতি ও জালিয়াতি, দাবি পরিশোধে গড়িমসি, গ্রাহকদের সঙ্গে প্রতারণা …

বিস্তারিত পড়ুন

নির্বিকার কর্তৃপক্ষের মুখোমুখি জাতি

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের উপর বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনা গোটা জাতিকে শোকাহত করেছে। তরুণ প্রাণের এমন নির্মম অবসান শুধু একটি দুর্ঘটনা নয়—এটি আমাদের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা এবং অবহেলার প্রতিচ্ছবি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ঠিক পাশ দিয়ে প্রশিক্ষণ বিমান নিয়মিত উড়ছে—এটি জানার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রস্তুতি বা ঝুঁকি মূল্যায়ন ছিল না কেন? …

বিস্তারিত পড়ুন

বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কি দ্বিতীয় শ্রেণির নাগরিক ?

এ এইচ এম সায়েদুজ্জামান: প্রাথমিক বৃত্তি পরীক্ষা (Primary Scholarship Exam.) হলো বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি মেধাভিত্তিক পরীক্ষা, যার মাধ্যমে শিক্ষার্থীরা ট্যালেন্টপুল বা সাধারণ গ্রেড বৃত্তি পায়। প্রাথমিক বৃত্তি পরীক্ষা দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। এতে করে শিক্ষার্থীরা নিজেদের …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থী ঝরে পরার প্রবণতা প্রতিরোধ করতে হবে

দেশে শিক্ষার্থী ঝরিয়া পড়িবার হার বাড়িতেছে উদ্বেগজনকভাবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে গত সাত বৎসরে ১৪ লক্ষ শিক্ষার্থী হ্রাস পাইয়াছে বলিয়া ইত্তেফাকের এক রিপোর্টে বলা হইয়াছে। ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষায় উত্তীর্ণ হয় ২৮ লক্ষ ২ হাজার ৭১৫ জন শিক্ষার্থী। কিন্তু এইবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে অংশগ্রহণ …

বিস্তারিত পড়ুন

কারিগরি শিক্ষা এখনো অবহেলিত ও অজনপ্রিয়

বিশ্বের শিল্পোন্নত দেশগুলিতে দক্ষ ও অতি দক্ষ জনসংখ্যা ৬০ শতাংশের কাছাকাছি। জার্মানিতে প্রায় ৭৩ শতাংশ জনসংখ্যা দক্ষ। জাপানে ৬৬, সিংগাপুরে ৬৫, অস্ট্রেলিয়ায় ৬০, চীনে ৫৫, দক্ষিণ কোরিয়ায় ৫০. মালয়েশিয়ায় প্রায় ৪৬ শতাংশ শিক্ষার্থী কারিগরি মাধ্যমে অধ্যয়ন করেন। বিপরীতে বাংলাদেশে সার্বিকভাবে স্বল্প দক্ষ ও দক্ষ জনশক্তি ৩৮ শতাংশ বলা হইলেও কারিগরিভাবে …

বিস্তারিত পড়ুন

কিশোর গ্যাং প্রশ্রয়কারীদের নিয়ন্ত্রণে আনতে হবে

প্রতিদিনই কোথাও না কোথাও গ্যাং সদস্যরা ঘটাচ্ছে নানা অঘটন। খুন, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ এমন কোনো অপকর্ম নেই যা তারা করছে না। আইন-শৃঙ্খলা বাহিনীর নানামুখী তৎপরতার পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিশোর অপরাধীদের। তাদের ভয়ে সাধারণ মানুষ তটস্থ। কারণ কিশোর গ্যাং সদস্যদের এসব অপকর্মের মূলে থাকে তাদের কথিত ‘বড়ভাই’। শুধু দেশের …

বিস্তারিত পড়ুন

শিক্ষায় ঘুষ-দুর্নীতি বন্ধের উপযুক্ত সময়

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে বল্গাহীন দুর্নীতির অভিযোগ কোনো নতুন বিষয় নয়। এ নিয়ে ইতিপূর্বে গণমাধ্যমে অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা রিপোর্ট এবং সরকারের কিছু উদ্যোগের ফলে মাঝখানে ঘুষ-দুর্নীতির চিত্র কিছুটা বদলে যাওয়ার খবরও পাওয়া যাচ্ছিল। আদতে তা শুধু রূপান্তর ঘটেছে মাত্র। প্রকাশ্য ঘুষ লেনদেনের বদলে কিছুটা …

বিস্তারিত পড়ুন

প্রশ্ন ফাঁসের অবসান হোক

প্রশ্ন ফাঁস নিয়ে গণমাধ্যমে আলোচনা হয়েছে ব্যাপক। কিন্তু এতে পরিস্থিতি একটুও বদলেছে বলে মনে হয় না। একের পর এক বিভিন্ন চাকরির পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর এর সঙ্গে বাড়ছে প্রশ্ন ফাঁসের প্রতিযোগিতা। সমাজে পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলীরা এই অন্যায় সুবিধাটি প্রদান করছেন …

বিস্তারিত পড়ুন