এইমাত্র পাওয়া

প্রশ্ন ফাঁসের অবসান হোক

প্রশ্ন ফাঁস নিয়ে গণমাধ্যমে আলোচনা হয়েছে ব্যাপক। কিন্তু এতে পরিস্থিতি একটুও বদলেছে বলে মনে হয় না। একের পর এক বিভিন্ন চাকরির পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর এর সঙ্গে বাড়ছে প্রশ্ন ফাঁসের প্রতিযোগিতা।

সমাজে পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলীরা এই অন্যায় সুবিধাটি প্রদান করছেন ও গ্রহণকারী তাদের বিনীতভাবে অনুরোধ করছি, একবার এর ফলাফলের কথা ভেবে দেখুন। দয়া করে  এ দেশটিকে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না।

বর্তমানে  পত্র পত্রিকায় একটি কথা চাওর বিসিএস সহ পিএসসির ফাঁসে আজ অনেকেই দেশের গুরুত্বপুর্ন পদে আসিন। এই দুনীতির মাধ্যমে চাকরি নিয়ে একদিকে মেধাবীরা বঞ্চিত হচ্ছে অপরদিকে দেশ পাচ্ছে মেধাহীন অফিসার।

এ অবস্থায় যদি  পরীক্ষার আগের রাতে/সকালে প্রশ্নের একটি কপি দিয়ে বলা হয় সেটি আয়ত্ত করে যেতে আর সে পরদিন পরীক্ষার হলে গিয়ে একই প্রশ্ন পেয়ে সব মুখস্থ লিখে আসে, তাহলে সে ভালো একটি ফলাফল করবে বটে, কিন্তু তার বিনিময়ে সে কী হারাবে তা আমরা ক’জন হিসাব করি?

সে তার চাকরিতে পা রাখার আগেই হারিয়ে ফেলে তার সৃজনশীলতা, কঠোর পরিশ্রম করার মানসিকতা, নৈতিকতা আর সদা সৎ পথে থাকার চারিত্রিক দৃঢ়তা। অন্যদিকে সে ভালোভাবেই শিখে নেয় কিভাবে অন্যায়ের সঙ্গে আপস করে চলতে হয়।

প্রশ্ন ফাঁস বিষয়টি আমাদের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের সব মানবিক গুণ নষ্ট করে দিচ্ছে।  তারা পরিচিত হচ্ছে এ অনৈতিক কাজটির সঙ্গে। এ ব্যপারের আমাদের সবার সচেতন হওয়া জরুরি। এটাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। অবিলম্বে যথাযথ পদক্ষেপ না নিলে নিকট ভবিষ্যতে আমাদের একটি পঙ্গু প্রজন্ম দেখতে হতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/জামান/১০/০৭/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.