বিশ্ববিদ্যালয়

অনিরাপদ ঢাবি, ভবঘুরের দখলে রাস্তাঘাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এক সময়ের নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এখন অনেকটাই অনিরাপদ। আর এ কথা বলছেন খোদ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রায় ঘটছে ছিনতাই কিংবা মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা। আর এসব অপরাধের পেছনে উঠে আসছে বিশ্ববিদ্যালয় এলাকায় থাকা ভবঘুরেদের নাম। গত ৯ মার্চ দুপুরে ঢাবির আইন বিভাগ থেকে বের হন …

বিস্তারিত পড়ুন

খুবি ক্যাম্পাসে মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখীর হাসি

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রধান ফটক দিয়ে ঢুকলে দেখা মিলবে হলুদ সূর্যমুখী ফুলের সমারোহ। সবুজের মধ্যে হলুদ ফুলগুলো অপরূপ সৌন্দর্যের উৎস হয়ে দাঁড়িয়ে আছে। প্রস্ফুটিত সূর্যমুখীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে মৌমাছি-প্রজাপতি যেমন ছুটে আসছে, তেমনি বিমোহিত হচ্ছে ছাত্রীরাও। ছাত্রীদের কেউ ছবি তুলছেন, কেউবা মোবাইল …

বিস্তারিত পড়ুন

শিক্ষক রাজনীতিতে ধুঁকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেতে কিংবা নিজের পদ ঠিক রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্রমেই জড়াচ্ছেন রাজনীতিতে। এমনকি ক্ষমতাসীন ছাত্র সংগঠনের রাজনীতিতে সহযোগীর ভূমিকাও পালন করছেন অনেকে। অনেক সময় শিক্ষক পরিচয় উপেক্ষা করে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা চাউর করে জড়াচ্ছেন কোন্দলে, করছেন বিষোদ্গার। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি …

বিস্তারিত পড়ুন

ঠিকাদারের সঙ্গে ইবি রেজিস্ট্রারের অর্থ লেনদেনের অডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের সঙ্গে ঠিকাদারের কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার মধ্যরাতে ‘সাথী খাতুন’ নামের একটি ফেসবুক আইডি থেকে কয়েকটি কল রেকর্ডের সমন্বয়ে দুই মিনিট ৫০ সেকেন্ডের এই অডিও ক্লিপটি পোস্ট করা হয়। অডিও ক্লিপটিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত …

বিস্তারিত পড়ুন

পাই-এর মান লিখে বিশ্ব রেকর্ডের অপেক্ষায় শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক জুড়ে বিশ্বের দীর্ঘতম দৈর্ঘ্যে ‘পাই’য়ের মান লেখা হয়েছে বলে দাবি জানিয়েছেন ফলিত গণিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বলছেন, বিশ্বে এর আগে এত বড় পাইয়ের মান লেখার রেকর্ড নেই। আমরা খুবই আশাবাদী যে আমাদের এই কাজ বিশ্ব …

বিস্তারিত পড়ুন

গুচ্ছ থেকে বের হলে জবিকে জবাবদিহি করতে হবে: ইউজিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বের হয়ে গেলে তাদের জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর। তিনি বলেছেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে জগন্নাথ ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। এখন যদি তারা বের হয়ে …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভিসির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে রাঙ্গামাটি শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণ করতে রাবিপ্রবি শিক্ষার্থীরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। বুধবার (১৫ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে এ বিক্ষোভ করেন। রাবিপ্রবি শিক্ষার্থী …

বিস্তারিত পড়ুন

দশ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে যারা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের  অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়,ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনেও স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই সুবিধা পাবেন। আবেদনের যোগ্যতা: …

বিস্তারিত পড়ুন

গুচ্ছে না থাকার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পদ্ধতিতে না থাকার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায়। তবে এ সিন্ডিকেট কবে নাগাদ হবে তা নির্ধারিত তারিখ জানানো হয়নি। বুধবার বিশ্ববিদ্যালয়ের বিশেষ একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের বিশেষ একাডেমিক …

বিস্তারিত পড়ুন

কলেজের ৩ বর্ষের শিক্ষা সফরে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সম্প্রতি সোনারগাঁওয়ে সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা সফরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জেরে কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফরে নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ মার্চ) সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত …

বিস্তারিত পড়ুন