এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

রেজিস্ট্রার কর্তৃক শিক্ষককে অপমানের অভিযোগে জবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রেজিস্ট্রার কর্তৃক শিক্ষককে অপমান ও অসদাচরণের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৩ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এ প্রতিবাদ জানান তারা। এ সময় শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের ঠিকানা, জগন্নাথে হবে না’,‘এক দুই তিন চার, রেজিস্ট্রার গদি ছাড়’, ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো …

বিস্তারিত পড়ুন

ভবন নির্মাণের অনিয়ম তুলে ধরায় রাবির সাবেক শিক্ষার্থীর নামে ‘চাঁদাবাজির মা ম লা’

রাজশাহীঃ ভবন নির্মাণের অনিয়ম তুলে ধরায় ‘মিথ্যা চাঁদাবাজির’ মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাসেলকে গ্রেফতার ও হেনস্তার অভিযোগ উঠেছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাশেদুলের বড়ভাই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তরিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন। তরিকুল অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে …

বিস্তারিত পড়ুন

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগে এক প্রার্থীর জন্য সুপারিশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা লতিফুর রহমান। তার সাক্ষরিত একটি প্রবেশপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুকে আজমীরা আরেফিন নামে এক প্রার্থীর প্রবেশপত্রের ছবি স্টোরি হিসেবে …

বিস্তারিত পড়ুন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে একত্রিত হয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা। রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে তারা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এতে আরও সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নয়, …

বিস্তারিত পড়ুন

চাকসু নির্বাচনে অংশগ্রহণের সর্বোচ্চ বয়সসীমা ৩০, বাড়ল পদসংখ্যা

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ছাত্র প্রতিনিধিত্বকে অধিক কার্যকর ও যুগোপযোগী করতে গঠনতন্ত্রে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শিক্ষার্থীদের চাহিদা, অধিকার ও সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি সমাধান প্রক্রিয়াকে গতিশীল করতেই এ পরিবর্তন আনা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

’৭৩-এর অধ্যাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে কলুষিত করেছে: শিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ ’৭৩-এর অধ্যাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে বহুক্ষেত্রে কলুষিত করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার)। তিনি বলেছেন, ‘অটোনমির (স্বায়ত্তশাসন) নামে শিক্ষকেরা কীভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছেন এবং জাতীয় রাজনীতির পঙ্কিল যে ধারা, সেটি কীভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে কলুষিত করেছে, সেটা আমরা সবাই জানি।’ আজ শনিবার সকালে ঢাকা …

বিস্তারিত পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃ ত্যু

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. আরিফুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে যান তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর দেখে দ্রুত …

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি পাঠাগার উদ্বোধন

ঢাকাঃ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদসহ সব জুলাইযোদ্ধাদের বীরোচিত আত্মত্যাগকে স্মরণীয় করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের অতিথি কক্ষে জুলাই স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) হল মসজিদে জুমার নামাজের পর এ পাঠাগার উদ্বোধন করা হয়। পাঠাগারটি উদ্বোধন করেন স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ড. …

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় বেনজীর আহমেদের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করেছে

ঢাকাঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করার সত্যতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি অর্জন …

বিস্তারিত পড়ুন

রাবিতে শিক্ষার্থীদের আটকে ঢাল হয়ে দাঁড়ান শিক্ষকরা

রাজশাহীঃ ২০২৪ সালের পহেলা আগস্ট নানা ঘটনার মধ্য দিয়ে কাটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রঘোষিত নির্ধারিত কর্মসূচি ছিল গণমিছিল ও নিহতদের জন্য দোয়া। রাজশাহীতে দোয়া কর্মসূচি না হলেও নানা ঘটনার জন্য দেশের অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল আলোচনায়। সেদিন বেলা ১১টার দিকে ‘ছাত্র-জনতার খুনিদের প্রতিহত করুন’ ব্যানারে মুখে লাল কাপড় বেঁধে …

বিস্তারিত পড়ুন