বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সভা আজ ১৬ জুলাই তারিখ সকাল ১০ টায় ঢাকার খিলগাঁওস্থ হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয় । সভায় সকল শিশু শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন কর্মঘন্টা প্রবর্তন সহ প্রাথমিক শিক্ষায় বৈষম্য দূরীকরণের দাবি জানানো হয়। সংগঠনের আহ্বায়ক মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব সুব্রত রায়, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, ঢাকা মহানগরীর আহ্বায়ক এম. এ ছিদ্দিক মিয়া, সুবল চন্দ্র পাল, মো: শাখাওয়াত হোসেন, আব্দুল বাতেন জোমাদ্দার, নুরতাজ বেগম, রেহানা আফরোজ, তসলীমা আক্তার জাহান সভায় সর্ব সম্মতিক্রমে মো: সিদ্দিকুর রহমানকেসভাপতি, সুব্রত রায়কে সাধারণ সম্পাদক ও মো: শাখাওয়াত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয় । একই সাথে জরুরী ভিত্তিতে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের জন্য এম. এ ছিদ্দিক মিয়াকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি গঠন করা হয় ।
বিস্তারিত পড়ুনঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ সাংবাদিক ও ইয়াবা ব্যবসায়ী আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি ।। চ্যানেল ও জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি রিপন ও মাদক ব্যবসায়ী প্রণবকে আটক করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে ১৫০ পিচ ইয়াবা সহ টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও অনলাইন পত্রিকা জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি রবিউল এহসান রিপন (৩৫) ও চিহ্নিত মাদক …
বিস্তারিত পড়ুনযেভাবে পেনশন পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ব্যবস্থা সাধারণত সরকারি চাকরিজীবীদের জন্য হলেও এবার থেকে বেসরকারি চাকরিজীবীরাও পাবেন পেনশনের সুবিধা। আর তাই অংশীদারিত্বের ভিত্তিতে গঠিত হতে যাচ্ছে সার্বজনীন পেনশন ব্যবস্থার তহবিল। চাকরিজীবী ও নিয়োগকারী কর্তৃপক্ষ যৌথভাবে এই তহবিলে অর্থ দেবেন। অর্থের পরিমাণও সমান হবে। সরকারি ও বেসরকারিখাতে একইভাবে এই তহবিল গঠনের বিধান রেখে সার্বজনীন পেনশন ব্যবস্থা …
বিস্তারিত পড়ুন‘এসএসসির পর কোনো শিক্ষার্থী বেকার থাকবে না’
এসএসসি পাস করার পর দেশের কোন শিক্ষার্থী বেকার থাকবে না। আর এই বেকার না থাকার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশ্ব যুব দক্ষতা দিবস ২০১৯ উপলক্ষে সোমবার (১৫ জুলাই) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন শিক্ষামন্ত্রী। সরকারের এই বিশেষ উদ্যোগের …
বিস্তারিত পড়ুনপল্লীনিবাসেই হচ্ছে এরশাদের সমাধি
অবশেষে শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে পল্লীনিবাসেই দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রংপুরের মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে পল্লীনিবাসেই প্রিয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। মঙ্গলবার দুপুরে পার্টির সিনিয়র নেতারা চূড়ান্ত এই সিদ্ধান্ত নেন। জানা গেছে, পল্লীনিবাসে …
বিস্তারিত পড়ুন”কৃষি খাদ্য গ্রামোন্নয়ন” নামক বইয়ের মোড়ক উন্মোচন
তানিউল করিম জীম।। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ সাত্তার মন্ডল রচিত “উন্নয়নের গল্প ঃ কৃষি খাদ্য গ্রামোন্নয়ন” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক …
বিস্তারিত পড়ুনশিক্ষক ভাঙ্গলেন ছাত্রের পা
জহিরুল হক, বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগীতে স্কুলে না যাওয়ায় বাসায় গিয়ে পিটিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর পা ভেংগে দিয়েছে প্রধান শিক্ষক। আহত ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বরিবার বিকালে শহরের চিন্তাহরণ শিকদার মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মো: সাব্বির হোসেন হোসেন দুই দিন স্কুলে না গেলে ঐ স্কুলের প্রধান …
বিস্তারিত পড়ুনসেনবাগে যায়যায়দিন পত্রিকার ১৪ তম জন্মদিন পালন
জাহাঙ্গীর বাবু।। নোয়াখালীর সেনবাগে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪তম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করছে। সেনবাগ উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম। এউপলক্ষে সোমবার বিকেলে সেনবাগ উপজেলার শিক্ষক সমিতির মিলায়নাতনে যায়যায়দিন পত্রিকার সেনবাগ উপজেলা প্রতিনিধি নুর হোসাইন সুমনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। পরে উপস্থিত অতিথিরা কেক কেটে আনুষ্ঠানিক ভাবে …
বিস্তারিত পড়ুননদীগর্ভে গাইবান্ধার চার বিদ্যালয় ভবন পাঠদান বন্ধ
গাইবান্ধা প্রতিনিধি।। ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার প্রায় সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধির সাথে সাথে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া, কাবিলপুর, গজারিয়া ইউনিয়নের কাতলামারী, গলনা, ফুলছড়ি ইউনিয়নের দেলুয়াবাড়ী, ফজলুপুর ইউনিয়নের পূর্ব খাটিয়ামারী, উজালডাঙ্গা, বাজে তেলকুপি, এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি, জিগাবাড়ী, সন্যাসীর চর এবং সুন্দরগঞ্জ উপজেলার …
বিস্তারিত পড়ুনঅধ্যাপক আনু মুহাম্মদকে ‘গুম’ করার হুমকি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের পরিচয়ে অধ্যাপক আনু মুহাম্মদকে ‘গুম করা’র হুমকি দেয়া হয়েছে। আজ মঙ্গলবার ফেসবুকে নিজের একাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন আনু মুহাম্মদ। তিনি তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব। পোস্টটি নিজে হুবহু তুলে ধরা হল– “ফোন নম্বর: +৯১৮০১৭৮২২৭২৫ থেকে আজ সকাল ১০টায় একটা ফোন এলো। …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল