বিবিধ

শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে সততা সংঘের অনুষ্ঠান

মোঃ মোজা‌হিদুর রহমান।। শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজের সততা সংঘের আয়োজনে দূর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনা এর তত্বাবধানে দূর্ণীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করার উদ্দেশ্য অনুষ্ঠিত হলো রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে আনুষ্টানিক ভাবে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে …

বিস্তারিত পড়ুন

ফের রাজপথে ঢাবির ৭ কলেজের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ফের আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তারা পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে শিক্ষার্থীরা পাঁচ দাবি পুনরুত্থাপন করেন এবং অনিশ্চিত ক্যারিয়ার থেকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা …

বিস্তারিত পড়ুন

মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষক নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে উজ্জল হোসেন (২৫) নামে গৃহশিক্ষক নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের সাতবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল হোসেন ভেড়ামারা উপজেলার সাড়বাড়ীয়া গোরস্থানপাড়া এলাকার সাদেক আলীর ছেলে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবীর আহম্মেদ জানান, দুপুরে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় প্রাইভেট …

বিস্তারিত পড়ুন

তামিমের ফেসবুক উধাও!

৯ ম্যাচের ৮ ইনিংস ব্যাটিংয়ে নেমে তামিম করেছেন মাত্র ২৩১ রান। দেশসেরা এই ওপেনার বেশিরভাগ ইনিংসে যেভাবে আউট হয়েছেন, সেটা দৃষ্টিকটুই ঠেকেছে। ফিল্ডিংয়েও করেছেন নানান ভুল। তাই প্রশ্ন উঠেছে তার ফিটনেস নিয়েও। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তামিম। এতে সমালোচনা থেকে বাঁচতে সকাল থেকেই নিজের ফেসবুক ভেরিফায়েড …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ দল দেশে ফিরবে রবিবার বিকেলে

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে না পারার কারণেই মূলত তড়িঘড়ি করে দেশে ফিরছে বাংলাদেশ দল। দলের নির্ভরযোগ্য সুত্রে জানা গেয়েছে, রবিবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিট রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে টাইগাররা। এর আগে লন্ডন থেকে শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) এমিরেটসের …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা:বাংলা

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর লেখ : একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। …

বিস্তারিত পড়ুন

ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গণধোলাই

নেত্রকোনার কেন্দুয়ায় এক মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার মুহতামিমকে (অধ্যক্ষ) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যক্তিরা। শুক্রবার সকালে পৌর শহরের একটি কওমি মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বিকেলে ওই অধ্যক্ষের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুটি ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে একটি …

বিস্তারিত পড়ুন

কলেজছাত্রকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

নাটোরের বড়াইগ্রামে বুকে গুলি করে এক কলেজছাত্রের মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার নগর ইউনিয়নের মকিমপুর বটতলা এলাকায় এই ঘটনায় ঘটে। গুলির পরপরই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত কলেজছাত্রের নাম আমিন হোসেন (২০)। তিনি মকিমপুর গ্রামের সাহাদত হোসেনের ছেলে এবং স্থানীয় খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির …

বিস্তারিত পড়ুন

বাতিল হচ্ছে না প্রাথমিকের নিয়োগ পরীক্ষা!

‘প্রশ্ন ফাঁস প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে’— বিভিন্ন মহল থেকে আসা অভিযোগ নিয়ে এমন বক্তব্যই দিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শুধু বক্তব্য নয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চারটি তদন্ত কমিটিও গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চার জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে এসব তদন্ত কমিটি করা হয়েছিল। …

বিস্তারিত পড়ুন

যতটা সম্ভব এমপিও দেবে শিক্ষা মন্ত্রণালয়

কয়েক বছর এমপিওভুক্তি না করায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ থেকে উত্তরণ সম্প্রতি বারবারই তাগাদা আসছে। যার সমাধান যেন ‘শেষ হয়েও হচ্ছে’ না। জুলাই মাসে এমপিওর কথা বলা হলেও এখনো বিষয়টির সুরাহা হয়নি। শুধু তাই নয়, এ নিয়ে ওই অর্থে কেউই মুখ খুলছেন না। কঠোর গোপনীয় মেনে …

বিস্তারিত পড়ুন