মোঃ মোজাহিদুর রহমান।।
শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজের সততা সংঘের আয়োজনে দূর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনা এর তত্বাবধানে দূর্ণীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করার উদ্দেশ্য অনুষ্ঠিত হলো রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে আনুষ্টানিক ভাবে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে প্রধান য়াতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস।
অনান্যের মাঝে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য স,ম আব্দুর রব, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ হোসাইন ছায়েদীন, মৃত্যুঞ্জয় কুমার দাস, সিরাজুল ইসলাম, মোসাঃ আতাউন্নেছা, সালমা খাতুন, পলি দাশ, শেখ শামীম ইসলাম, উৎপল কুমার দাস প্রমুখ। রচনা প্রতিযোগিতায় বিজয়ী তুলি মজুমদার, নাহিদা আক্তার, রফিকুল মোড়ল, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী প্রতিভা রানী বিশ্বাস, সওদা খাতুন, মারিয়া খাতুন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পূরবী চক্রবত্তী, তুলি মজুমদার, মোঃ জোবায়ের শেখ এর হাতে পুস্কাকার হিসেবে বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে দেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
