এইমাত্র পাওয়া

বিবিধ

বেতন বৃদ্ধি: প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে গণশিক্ষা প্রতিমন্ত্রীর বার্তা

সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণের ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট প্রস্তাব অর্থ মন্ত্রণালয় সরাসরি নাকচ করে তা ফেরত পাঠিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সারা দেশের সহকারী শিক্ষকরা। তবে এ বিষয়ে শিক্ষকদের হতাশ না হওয়ার অনুরোধ করছেন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বুধবার কুড়িগ্রামের রৌমারীতে …

বিস্তারিত পড়ুন

পুলিশি নজরদারিতে ফেসবুক

দুর্গাপূজার সময় ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার মান আগের থেকে অনেক উন্নতি হয়েছে। ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য সরকার প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে। বৃহস্পতিবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রাথমিক শিক্ষার কথা উল্লেখ্য করে বলেন, জাতির …

বিস্তারিত পড়ুন

দাবি আদায়ে রাস্তা অবরোধ বাকৃবির কৃষি প্রকৌশল শিক্ষার্থীদের

বাকৃবি প্রতিনিধি তানিউল করিম জীম।। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) টেকনিক্যাল ক্যাডার চালুর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে । গত দিনের মত বৃহস্পতিবারও ক্লাস পরীক্ষা বর্জন করে তারা এ কর্মসূচী পালন করেন। দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে …

বিস্তারিত পড়ুন

গাজীপুরে বিজ্ঞান মেলা

প্রেস বিজ্ঞপ্তি গাজীপুর, ১২ই সেপ্টেম্বর ২০১৯: গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী কলেজ ও কচি-কাঁচা একাডেমির যৌথ উদ্দ্যোগে দিনব্যাপী এক বিজ্ঞান মেলা আজ (বৃহস্পতিবার) কলেজের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পঞ্চমবারের মত আয়োজিত এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ইকবাল সিদ্দিকী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। বিজ্ঞান মেলায় একাদশ শ্রেণির শিক্ষার্থী …

বিস্তারিত পড়ুন

২য় দিনের মতো ক্লাস-পরিক্ষা বর্জন করে আন্দোলনে কৃষি প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি তানিউল করিম জীম।। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) টেকনিক্যাল ক্যাডার চালুসহ ৪ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে । দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি বহাল থাকবে বলে তারা আল্টিমেটাম দিয়েছেন। শিক্ষার্থীরা …

বিস্তারিত পড়ুন

পটুয়াখালীতে জেলা শিক্ষা প্রকৌশলী কার্যালয়ের ভিক্তিপ্রস্তর স্থাপন

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে ৫তলা বিশিস্ট পটুয়াখালী জেলা শিক্ষা প্রকৌশলীর কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় পটুয়াখালী ডিসি বাংলোর দক্ষিন পাশে বিটাইপ এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের ৫তলা ভিত বিশিষ্ট ৫তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এ সময় …

বিস্তারিত পড়ুন

মাদরাসার দেড় লাখ শিক্ষক কর্মচারীর এমপিও হচ্ছে অচিরেই

সারাদেশের সাড়ে সাত হাজারের বেশি এমপিওভুক্ত মাদরাসার দেড় লাখ শিক্ষক কর্মচারীর এমপিও দিতে আলাদা একটি সফটওয়্যার তৈরি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। চলতি মাস থেকেই ‘মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম’ বা ‘মেমিস’ নামে এ সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের এমপিও দেয়ার কাজ শুরু হবে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এখন …

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় মুহাম্মদ শিহাব উল্লাহ দ্বিতীয় স্থান

সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১০৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে বাংলাদেশের খুদে হাফেজ মুহাম্মদ শিহাব উল্লাহ দ্বিতীয় স্থান অধিকার করেছে। সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’র ৪১তম আসর শুরু হয় গত ৭ সেপ্টেম্বর আর শেষ হয় ১১ সেপ্টেম্বর। প্রতিযোগিতায় সৌদি বাদশাহ …

বিস্তারিত পড়ুন

দেড় হাজার কোটি টাকা ব্যাংকে শিক্ষার্থীদের

স্কুলের ২০ লাখ ছেলে-মেয়ে এখন ব্যাংকে টাকা জমা রাখছে। তাদের জমানো এই অর্থের পরিমাণ ১ হাজার ৪৯৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, এই বছরের জুন শেষে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৩০টি। গত এক বছরে (২০১৮ …

বিস্তারিত পড়ুন