চৌদ্দগ্রামে ইন হাউজ প্রশিক্ষণ সম্পন্ন

চৌদ্দগ্রাম থেকে, আমির হোসেন :

চৌদ্দগ্রাম উপজেলায় ICT4E জেলা অ্যাম্বাসেডরদের উদ্যোগে আই সি টি বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে আজ বৃহস্পতিবার। চৌদ্দগ্রামের মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ে জনাব জামাল হোসেন এর সভাপতিত্বে ইন হাউজ প্রশিক্ষণটি সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব সৈয়দ মোঃ তৈয়ব হোসেন।

বিশেষ অতিথি ছিলেনঃ জনাব এ কে এম নুরুল আলম, অধ্যক্ষ ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসা।


প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসান হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক – ক্যামব্রিয়ান কলেজ,ঢাকা,জনাব আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক – হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও জেলা অ্যাম্বাসেডর, জনাব মিজানুর রহমান, সহকারী শিক্ষক – নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় ও জেলা অ্যাম্বাসেডর, জনাব পলাশ কান্তি মজুমদার, সহকারী শিক্ষক – চাদপুর জনতা স্কুল এন্ড কলেজ, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও জেলা অ্যাম্বাসেডর।

প্রশিক্ষণে প্রায় ১০০ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব জাকির ইমন, ICT4E অ্যাম্বাসেডর শিক্ষক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.