স্ত্রীকে নির্যাতন করার মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) ড. জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর বেইলী রোডের সুপিরিয়র অফিসার্স কোয়ার্টারের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে তিনি মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ …
বিস্তারিত পড়ুনআজ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সরকারি স্কুলে ভর্তি আবেদন
আজ রোববার (১ ডিসেম্বর) থেকে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে । ১৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম চলবে। পরে ১৮-২০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা (দ্বিতীয় থেকে নবম শ্রেণি) ও ২৪ ডিসেম্বর প্রথম শ্রেণির লটারি অনুষ্ঠিত হবে। মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ১ ডিসেম্বর …
বিস্তারিত পড়ুনপ্রশ্নের ‘ভুল প্যাকেট খোলায়’ সোমবারের অনার্স পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় প্রশ্নের ‘ভুল প্যাকেট খুলে ফেলায়’ সোমবারের (২ ডিসেম্বর) পরীক্ষা পিছিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম বলেন, “হিসাববিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের সোমবারের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটা কবে নেওয়া হবে তা পরে জানানো হবে।” অন্য সব পরীক্ষার …
বিস্তারিত পড়ুনশিক্ষকদের যে বার্তা দিলেন রাষ্ট্রপতি
আদর্শ, প্রচেষ্টা, বৃত্তি, পারস্পরিক আস্থা ও বিশ্বাস ছাড়া শিক্ষা মূল্যহীন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির একাদশ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশে বলেন, মনে রাখবেন আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সাধারণ মানুষ আপনাদেরকে …
বিস্তারিত পড়ুনবাকৃবিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন
শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশে প্রথমবারের মতো কৃষি ও কৃষি প্রাধান্য বিষয়ক ৭টি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা একযোগে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এবার সমন্বিত এ ভর্তি পরীক্ষার নেতৃত্বে ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ। ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, কৃষির প্রাধান্য থাকা ৭টি সরকারি …
বিস্তারিত পড়ুনশিক্ষকদের নোংরামি বরদাশত করবো না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা রাজনীতির নামে নোংরামিতে জড়িয়ে পড়তে দেখছি। বর্তমান সরকার এটি বরদাশত করবে না। শিক্ষকরা রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে না। শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ কামাল স্টেডিয়ামে বিশ্ববিদ্যালয়টির একাদশ সমাবর্তনে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে …
বিস্তারিত পড়ুনদ্বিগুণ উপবৃত্তির সাথে পোশাক কেনার টাকা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা
সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি দ্বিগুণ করা হবে। এছাড়া সকল শিক্ষার্থীকে পোশাক কেনার জন্য দুই হাজার করে টাকা দেয়া হবে। তবে পোশাক কিনতে শিক্ষার্থীর অভিভাবকদের হাতে সরাসরি টাকা দেয়া হবে, নাকি পোশাক কিনে তা বিতরণ করা হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা …
বিস্তারিত পড়ুনটার্গেট করে আলেমদের গুম করা হচ্ছে: আল্লামা শফী
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, কিছুদিন ধরে টার্গেট করে মেধাবী আলেমদের গুম করা হচ্ছে। বিভিন্ন অজুহাতে আটক দেখিয়ে নির্যাতন চালানো হচ্ছে। এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না। শুক্রবার সন্ধ্যায় উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার তিন দিনব্যাপি …
বিস্তারিত পড়ুনএইচএসসির টেস্ট পরীক্ষার ফল ১০ ডিসেম্বরের মধ্যে
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এইচএসসি-আলিমের টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে। এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে ঢাকা ও মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ১২ ডিসেম্বর থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর থেকে ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার অনলাইন ফরম পূরণ …
বিস্তারিত পড়ুনঅনুপাত প্রথা বাতিল চান শিক্ষক নেতারা
বেসরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের পদোন্নতিতে অনুপাত প্রথা বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা। একইসাথে শিক্ষাব্যবস্থা সরকারিকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন সরকারি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অনুরূপ স্কেলে দেয়ার দাবি জানিয়েছেন তারা। আর অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের পরিবর্তে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল