অতিরিক্ত সচিব গ্রেফতার

স্ত্রীকে নির্যাতন করার মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) ড. জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর বেইলী রোডের সুপিরিয়র অফিসার্স কোয়ার্টারের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে তিনি মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী ডা. ফাতেমা জাহান শনিবার বিকেলে একটি মামলা করেন। মামলা নম্বর ২০। মামলায় তিনি অভিযোগ করেন, যৌতুকের দাবিতে তার স্বামী তাকে নির্যাতন করতেন। অভিযোগ পাওয়ার পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.