জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় প্রশ্নের ‘ভুল প্যাকেট খুলে ফেলায়’ সোমবারের (২ ডিসেম্বর) পরীক্ষা পিছিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম বলেন, “হিসাববিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের সোমবারের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটা কবে নেওয়া হবে তা পরে জানানো হবে।”
অন্য সব পরীক্ষার পূর্বঘোষিত তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক নাম না জানিয়ে বলেন, “শনিবার একটি কেন্দ্রে অন্য প্রশ্নের সঙ্গে ভুল করে সোমবারের হিসাববিজ্ঞান পরীক্ষার প্যাকেট খুলে ফেলা হয়। এ কারণে প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষাটির তারিখ পরিবর্তন করতে হয়েছে।”
সোমবারের পরীক্ষার প্রশ্নের প্যাকেটটি ব্যাংক থেকে ভুল করে কেন্দ্রে নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
