নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোট। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য জাতির উদ্দেশে ভাষণে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এদিকে তফশিল ঘোষণার পরই লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স রাষ্ট্রপতি …
বিস্তারিত পড়ুনশিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ২৭০৬ বিসিএস কর্মকর্তা, দেখুন তালিকা
নিজস্ব প্রতিবেদক।। বিসিএস শিক্ষা ক্যাডারে বড় সংখ্যায় পদোন্নতি হয়েছে। একদিনে দুই হাজার ৭০৬ কর্মকর্তাকে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ পদোন্নতির তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক …
বিস্তারিত পড়ুনজোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন: হাইকোর্ট
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে জোট করলেও সব দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় …
বিস্তারিত পড়ুনত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট উৎসব হবে। এদিন ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও …
বিস্তারিত পড়ুনদেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট
সিলেট: সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিটে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ৫৫ মিনিটে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু …
বিস্তারিত পড়ুনতফসিলের আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে গণপদোন্নতি-পদায়ন
ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন শাখায় গণপদোন্নতি ও পদায়নের ঘটনা ঘটেছে। এ শাখার অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনেক বিতর্কিত কর্মকর্তা পদোন্নতি ও ‘লাভজনক’ পদ বাগিয়ে নিয়েছেন। কেউ হয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কেউ সহকারী প্রকৌশলী পদে থেকেও চলতি দায়িত্বে নির্বাহী প্রকৌশলী হয়েছেন। খোঁজ নিয়ে জানা …
বিস্তারিত পড়ুনস্কুল ভর্তি লটারির ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক।। ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারির ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়। ডিজিটাল লটারির ভর্তির ফল https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং যেকোন টেলিটক মোবাইলে এসএমএস- এর মাধ্যমে পাওয়া যাবে। …
বিস্তারিত পড়ুনশুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা
ঢাকাঃ পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। …
বিস্তারিত পড়ুনপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালককে প্রত্যাহার
ঢাকাঃ প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্ম-অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার …
বিস্তারিত পড়ুনগাইবান্ধায় সাংবাদিকতায় নিয়োজিত শিক্ষকদের তথ্য চেয়ে চিঠি
গাইবান্ধা: গাইবান্ধার সাত উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে চিঠি দিয়েছেন জেলা শিক্ষা অফিসার। এ সংক্রান্ত তথ্য আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে জেলা শিক্ষা অফিসে পাঠানোর জন্য উপজেলা শিক্ষা অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান। তার স্বাক্ষরিত চিঠি মঙ্গলবার …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল