এইমাত্র পাওয়া

স্কুল ভর্তি লটারির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক।। 

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারির ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়। ডিজিটাল লটারির ভর্তির ফল https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং যেকোন টেলিটক মোবাইলে এসএমএস- এর মাধ্যমে পাওয়া যাবে। টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধিতিঃ GSA<Space>Result<Space>User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বারে

২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৬৮৯ টি সরকারি ও ৩৩৬০ টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সগুলোতে গত ২১ নভেম্বর থেকে শুরু করে ৫ ডিসেম্বর, পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ কার্যক্রম চলমান থাকে। এ প্রক্রিয়ায় দেশব্যাপী ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ৬৮৯ টি সরকারি বিদ্যালয়ে মোট ১,২১,৫৯৬ টি শূন্য আসনের বিপরীতে ৭,১৯,৮৫৮ টি আবেদন গৃহীত হয় এবং ৩৩৬০ টি বেসরকারি বিদ্যালয়ে মোট ১০,৭২,৯১৭ টি শূন্য আসনের বিপরীতে ৩,৩৬,১৯৬ টি আবেদন গৃহীত হয়। গৃহীত আবেদনগুলো থেকে ভর্তির লক্ষ্যে শ্রেণিভিত্তিক বন্টন কার্যক্রমে ডিজিটাল লটারি পদ্ধতি অবলম্বন করা হয়।শিক্ষা বিষয়ক বই

উল্লেখ্য যে, লটারিতে নির্বাচন প্রক্রিয়ায় সরকারি নিয়মে ভর্তি নীতিমালা অনুসরণ করা হয়। নীতিমালা অনুযায়ী, সাধারণ, ক্যাচমেন্ট, মুক্তিযোদ্ধা, অক্ষম (ডিসএবেল), সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিবন্ধী কোটাসহ নিয়মানুযায়ী সব কোটা বিবেচনা করা হয়েছে। শূন্য আসন থাকা সাপেক্ষে এবং প্রার্থীর স্ব-স্ব ক্ষেত্রে ক্লাস, শিফট ও পছন্দের ক্রমানুযায়ী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ডিজিটাল অনলাইন লটারি কার্যক্রমে সফটওয়্যারের মাধ্যমে র‌্যানডম পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হয়। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সরাসরি তত্ত্বাবধানে উক্ত ডিজিটাল অনলাইন লটারি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র-ছাত্রী নির্বাচন কার্যক্রমে শতভাগ সঠিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।স্কুল সাপ্লাই

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।আরো উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক উইং) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং সভাপতি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান সহ শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, টেলিটক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উর্দ্ধতন কর্মকর্তারা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading