প্রাথমিক

বীর মুক্তিযোদ্ধাকে ভর্ৎসনা হুমকি শিক্ষা কর্মকর্তার

কুড়িগ্রামঃ এক উপজেলার বিদ্যালয় অন্য উপজেলায় নেওয়ার বিষয়ে জানতে চাওয়ায় এক বীর মুক্তিযোদ্ধাকে অপমান ও হুমকি দেওয়া হয়েছে। চিলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ সরকারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা ইনসাব আলী। জানা গেছে, চলতি মাসের শুরুতে ব্রহ্মপুত্র নদে …

বিস্তারিত পড়ুন

শিক্ষিকাকে ঝাড়ুপেটা করার হুমকি প্রধান শিক্ষকের

ঝালকাঠিঃ জেলার নলছিটি উপজেলার বহরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ওয়াহেদ মৃধার বিরুদ্ধে এক সহকারী শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে অনিয়ম ও দুর্নীতি অভিযোগও রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। এমনকি বিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাত, বিদ্যালয়ে উপস্থিত না হয়ে অন্য সহকারী শিক্ষক দিয়ে …

বিস্তারিত পড়ুন

তাড়াশে প্রধান শিক্ষকের তিন বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জঃ জেলার তাড়াশে একটি মামলায় প্রতিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ আদালত চত্বর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা যায়, ১৭ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রফিককে ২০১৮ সালের একটি জিআর মামলায় ৩ বছরের কারাদণ্ড ও ৫হাজার টাকা …

বিস্তারিত পড়ুন

আসছে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ তিন বছর ঝুলে থাকার পর চূড়ান্ত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা। এর অধীনে ৬৫ হাজার বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ তৈরি হচ্ছে। এ ছাড়া অধিদপ্তরের দুটি পরিচালক পদেও ধাপে ধাপে যেতে পারবেন প্রাইমারির শিক্ষকেরা। মন্ত্রণালয় বলছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জারি হবে প্রজ্ঞাপন। প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ …

বিস্তারিত পড়ুন

রাতের আঁধারে স্কুলঘরসহ আসবাবপত্র উধাও!

ভোলাঃ জেলার চরফ্যাশন উপজেলায় রাতের আঁধারে একটি বিদ্যালয়ের টিনশেড ঘরসহ আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের পরিচালনাকারী সংস্থা কো-অপারেশন ইন ডেভেলপম্যান্ট অস্ট্রেলিয়ার (কো-ইড) চরফ্যাশন উপজেলার পরিদর্শক এন এম আলমগীর বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দু-তিনজনের নামে চরফ্যাশনের দক্ষিণ আইচা থানায় …

বিস্তারিত পড়ুন

এক স্কুলের ক্লাস দুই উপজেলায়

কুড়িগ্রামঃ ব্রহ্মপুত্র নদে চলতি মাসের শুরুতে বিলীন হয়েছে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের উত্তর খাউরিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। পরে উত্তর খাউরিয়ার চরে অন্যের বাড়িতে শিক্ষার্থীদের পাঠদান শুরু করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা ইয়াসমিন ও সহকারী শিক্ষক এম এইচ এ হাসান মাহমুদ। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হোসেন মোল্লা, লায়লা …

বিস্তারিত পড়ুন

হাসপাতালের বেডে বসেই ভাতার চিঠি পেয়ে আনন্দে কাঁদলেন অবসরপ্রাপ্ত শিক্ষক

খুলনা: হাসপাতালের বিছানায় বসেই পেলেন অবসরভাতার চিঠি। অনাকাঙ্ক্ষিত চিঠি পেয়ে আবেগে কেঁদে ফেললেন অবসরে যাওয়া সহকারী শিক্ষক হরিদাস রায়। মুহূর্তের মধ্যে পরিবর্তন হলো তার চেহারা। আনন্দ আর উচ্ছ্বাস দেখা দিলো তারমধ্যে। এ সময় উপস্থিত ছিলেন তাকে দেখতে আসা সহকর্মী ও প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী ও স্বজনেরা। ঘটনাটি ঘটেছে খুলনার …

বিস্তারিত পড়ুন

স্কুলে এসেও মারামারি সেই শিক্ষক দম্পতিকে অবশেষে বদলি

বরগুনাঃ অবশেষে আমতলী উপজেলার উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতিকে বদলি করা হয়েছে। আমতলী  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ওই দুই শিক্ষক নতুন স্কুলে রবিবার (২৭ আগস্ট) যোগদান করেছেন। এতে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁরা অনেকেই শিক্ষক দম্পতির বদলিতে খুশি হওয়ার …

বিস্তারিত পড়ুন

বন্যায় বিলীন স্কুল স্থানান্তর নিয়ে শিক্ষকদের টানাটানি

কুড়িগ্রামঃ জেলার এক উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্য উপজেলায় স্থানান্তরের পাঁয়তারা চলছে। বিদ্যালয়টি ভোটকেন্দ্র হওয়ায় সেটি সরিয়ে নিতে একটি প্রভাবশালী মহল তোড়জোড় চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে চরাঞ্চলের প্রায় তিন শতাধিক শিশুর পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা। খোঁজ নিয়ে জানা যায়, চিলমারী …

বিস্তারিত পড়ুন

হাওরে আলো ছড়াচ্ছে ভাসমান স্কুল

কিশোরগঞ্জঃ চারদিকে থই থই পানি। দূর থেকে সাধারণ লঞ্চ মনে হলেও আসলে তা প্রাথমিক বিদ্যালয়। নৌকার ভেতরে গেলেই চোখে পড়বে সুসজ্জিত বেঞ্চে বসে শিশুদের পাঠগ্রহণের দৃশ্য। হাওরে ভেসে থাকা এই জলযানের ভেতর চলছে কোমলমতি শিশুদের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরাঞ্চলে ভাসমান এই স্কুলের মাধ্যমে অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের …

বিস্তারিত পড়ুন