সিরাজগঞ্জঃ জেলার তাড়াশে একটি মামলায় প্রতিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ আদালত চত্বর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, ১৭ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রফিককে ২০১৮ সালের একটি জিআর মামলায় ৩ বছরের কারাদণ্ড ও ৫হাজার টাকা জরিমানা করে।
মামলা সূত্রে জানা গেছে, তাড়াশের সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের শাহাদত হোসেন সাধুর ছেলে মিলনকে- রফিক, সালামসহ কয়েকজন মিলে কুপিয়ে জখম করে। পরে মিলনের বাবা শাহাদত বাদী হয়ে তাড়াশ থানায় প্রতিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (রফিক মাস্টার) ও সালামসহ ১৫জনের বিরুদ্ধে মামলা করেন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা ১ জনকে বাদ দিয়ে ১৪ জনের নামে চার্জশিট আদালতে প্রেরণ করেন। এর পর গত মাসের ১৭ তারিখ আদালত ১২ জনকে অব্যাহতি দিয়ে মামলার প্রধান আসামি রফিক ও সহযোগী সালামকে অভিযুক্ত করে ওই রায় ঘোষণা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
