প্রাথমিক

ফেনসিডিল বিক্রি করেন স্ররকারি প্রাথমিকের সহকারী শিক্ষক জাহেদুল!

সুভাষ বিশ্বাস নিজস্ব প্রতিবেদক রংপুর অঞ্চল: কিসামত বটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদুল ইসলামের বিরুদ্ধে মাদক (ফেনসিডিল) ব্যবসায় সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। নীলফামারীর জলঢাকা উপজেলার টেংগনমারি বাজারের একটি মুদির দোকান থেকে দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতার পাশাপাশি এ ব্যবসা পরিচালনা করে আসছে। চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহে জলঢাকা উপজেলার …

বিস্তারিত পড়ুন

ধুনটে সরকারি প্রাথমিকের এক সহকারী শিক্ষককে বরখাস্ত

বগুড়াঃ জেলায় নববধূকে ধর্ষণে সহযোগীতার অভিযোগে করা মামলার আসামি হওয়ায় শিক্ষক মঞ্জুরুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দুপুরের পর বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরীর সই করা সাময়িক বরখাস্ত পত্রটি হাতে পেয়েছেন স্কুলশিক্ষক মঞ্জুরুল হক। মঞ্জুরুল হক ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের লোকমান হোসেনের ছেলে …

বিস্তারিত পড়ুন

শিশু কল্যাণ ট্রাস্টের শিক্ষকদের বন্ধ হওয়া বেতন চালুর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিশু কল্যাণ ট্রাস্টের যেসব বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে, তা চালু করার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার (২৩ আগস্ট) কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক বৈঠকে এ সুপারিশ করা হয়। এ সময় শিক্ষার্থীরা যাতে সুশিক্ষিত, …

বিস্তারিত পড়ুন

শিক্ষা কর্মকর্তার মামলায় প্রাথমিক শিক্ষকের ২ বছরের কারাদণ্ড

ময়মনসিংহ: ফেসবুকে আপত্তিকর মন্তব্য প্রচারের অভিযোগে জেলার গৌরীপুর উপজেলার ৫০ নম্বর ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কায়েস আল কায়কোবাদ ওরফে লাজুক মাস্টারকে (৪০) দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও হয়। বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টায় সাইবার ট্রাইব্যুনাল ময়মনসিংহ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পরও শাস্তি!

ময়মনসিংহঃ জেলার ভালুকা উপজেলার কাদিগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুপুর আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তদন্ত কমিটির সদস্য সচিব সৈয়দ আহমেদ। এরপরও ওই শিক্ষিকার ডেপুটেশনের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে প্রস্তাবনা পাঠিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজেই। গত ৯ …

বিস্তারিত পড়ুন

রাজনৈতিক দলের কমিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা!

কুড়িগ্রামঃ সরকারি বিধিমালা তোয়াক্কা না করে অনৈতকভাবে দলীয় এবং সরকারি সুযোগ সুবিধা পেতে রাজনৈতিক দলের বিভিন্ন পদে যুক্ত হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে নানা মহল থেকে সমালোচনা শুরুর পর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। অনুসন্ধানে দেখা যায়, কুড়িগ্রামে রাজনৈতিক দলসহ তাদের অঙ্গ সংগঠনের …

বিস্তারিত পড়ুন

চারটি আঞ্চলিক কার্যালয় পাচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) কর্মকাণ্ডে গতি আনতে চারটি আঞ্চলিক অফিস স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ঢাকা পিটিআই মিলনায়তনে নেপ আয়োজিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান। প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন সচিব …

বিস্তারিত পড়ুন

ক্লাস চলাকালীন ফিল্ম স্টাইলে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা

কক্সবাজার: জেলার রামু উপজেলায় স্কুল চলাকালীন ফিল্ম স্টাইলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে সিএসজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন দুই বখাটে। ঘটনাটি স্কুলের শিক্ষকদের নজরে পড়লে তারা দ্রুত ৯৯৯ এ কল দেন। এলাকাবাসীর সহযোগিতায় দুই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বখাটেকে সাজা দেওয়া …

বিস্তারিত পড়ুন

বিনা অনুমতিতে ১৭ মাস বিদ্যালয়ে অনুপস্থিত প্রাথমিক শিক্ষিকা

নেত্রকোনাঃ জেলার বারহাট্টা উপজেলার অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুর্শিদা রায়হান মুমি বিনা অনুমতিতে ১৭ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এরমধ্যে কয়েক দফা নিজেকে অসুস্থ্ দাবি করে চিকিৎসার জন্য ছুটির আবেদন পাঠালেও তা গ্রহণ করেনি শিক্ষা অধিদফতর। পরে চলতি বছরের আগষ্টে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কর্র্তৃপক্ষ। মুমি বিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

সুবর্ণচরে সরকারি প্রাথমিকের এক সহকারী শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালীঃ জেলার সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর আক্রাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় এক শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার (২১ আগস্ট) নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম স্বাক্ষরিত অফিস আদেশে অভিযুক্ত শিক্ষক মো. ওমর ফারুককে …

বিস্তারিত পড়ুন