মোঃ মোজাহিদুর রহমান।।
শেখ হেলাল উদ্দীন কলেজে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। রাত ১২ টা এক মিনিটে কলেজের শহীদ মিনারে প্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। একে একে অত্র এলাকার রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় হাজারো মানুষ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় শ্রদ্ধাঞ্জলি জানান শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, ভান্ডারকোট ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সভাপতি কলেজে স্থাপিত শেখ রাসেল দিয়ালিকা কর্ণারে মাতৃভাষা সংখ্যার শুভ উদ্বোধন করেন। দিনের প্রথম প্রহরে ও অনেক শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯ টায় কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, দীন মহম্মদ মোল্লা, শেখর চন্দ্র হালদার, সেখ তারিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মোছা: আতাউন্নেছা, উৎপল কুমার দাস, চন্দ্র শেখর অধিকারী, কমলেশ চন্দ্র হালদার, দীপংকর রায়, সালমা খাতুন, মোঃ আমানুল্লাহ, মোঃ সাইদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন ভাষা শহীদদের অবদানের স্বীকৃতি সরুপ সর্বত্র বাংলা ভাষা ব্যবহার এখন সময়ের দাবী। সর্বশেষ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
