মোঃ রফিকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় মোটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মাজেদ (৫৯) এর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সহকারি শিক্ষক আব্দুল মাজেদ পারিবারিক কাজ শেষে উপজেলার সদর ইউনিয়নের নেওটা গ্রামের নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে শনিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার চকময়রাম উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
খবরের সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী বলেন, গতকাল রাতে সড়ক দূর্ঘটনায় একজন শিক্ষক আহত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিল তারপর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫ টার দিকে মারা গেছে বলে শুনেছি।
কিন্তু এপর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি গনমাধ্যমকে জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
