নিজস্ব প্রতিবেদক।।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারছেন। আজ (২০ ফেব্রুয়ারি) এ আবেদনের সময়সীমা শেষ হচ্ছে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়।
গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এতে পাশের হার ৯৫.২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।
করোনার কারণে নির্ধারিত সময়ের প্রায় ৮ মাস পর গত বছর ২ ডিসেম্বর শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরপর সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশ নেয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
