২১ ফেব্রুয়ারিতে বইমেলা শুরু সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক।।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালেই বই মেলা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেলা কর্তৃপক্ষ। এদিন সকাল ৮টায় মেলা উন্মুক্ত করে দেওয়া হবে এবং রাত ৯টায় বন্ধ হবে। রোববার (২০ ফেব্রুয়ারি) মেলা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

এছাড়া একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রস্তুতি উপলক্ষে আজ আধাঘণ্টা আগেই মেলা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ, রাত সাড়ে আটটায় মেলা বন্ধ হবে এবং রাত আটটার পর কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না।

মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সোমবার সকাল ৮টায় সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হবে। এদিন সব প্রকাশকদের সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বই নিয়ে মেলায় প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.