ষাটোর্ধ্ব সবার পেনশনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক।।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গণভবনে অর্থ বিভাগ কর্তৃক সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন বিষয়ক একটি উপস্থাপনা অবলোকন করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের গত নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারি-বেসরকারিসহ সকল ধরনের অনানুষ্ঠানিক খাতের ষাটোর্ধ্ব জনগণের জন্য একটি সার্বজনীন পেনশন স্কিম প্রণয়ন এবং কর্তৃপক্ষ স্থাপনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ বিষয়ে প্রণীত কৌশলপত্রের ওপর অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার এটি উপস্থাপনা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.