অনলাইন ডেস্ক।।
কোরআন বা হাদিসে অজু ভঙ্গের ব্যাপারে কারণ নিয়ে যা উল্লেখ আছে আমরা অনেকেই জানিনা। কি কি কারণে অজু ভেঙে যায় চলুন জেনে নেই–
অজু ভঙ্গের প্রধান কারণ ৭টি। সেগুলো হলো–
(১) পায়খানা ও প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়াঃ
যেমন বায়ু, প্রস্রাব-পায়খানা, পোকা ইত্যাদি। [হেদায়া-১/৭]
হযরত আব্বাস (রা.) থেকে বর্ণিত।
(২) রক্ত, পূঁজ, বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। [হেদায়া-১/১০]
(৩) মুখ ভরে বমি করাঃ
হযরত আয়শা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তির বমি হয়, অথবা নাক দিয়ে রক্ত ঝরে, বা মজি (সহবারের আগে বের হওয়া সাদা পানি) বের হয়, তাহলে ফিরে গিয়ে অজু করে নিবে। [সুনানে ইবনে মাজাহ, হাদিস নং-১২২১]
(৫) চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়াঃ
হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। রাসুল (সা.) ইরশাদ করেছেন, সিজদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না, তবে চিৎ হয়ে শুয়ে পড়লে ভেঙ্গে যাবে, কেননা চিৎ বা কাৎ হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায়। [ফলে বাতকর্ম হয়ে যাবার সম্ভাবনা রয়েছে] (মুসনাদে আহমাদ, হাদিস নং-২৩১৫, সুনানে আবু দাউদ, হাদিস নং-২০২)
(৬) পাগল বা অচেতন হলেঃ
(৭) নামাজে উচ্চস্বরে হাসলেঃ
হযরত ইমরান বিন হুসাইন (রা.) থেকে বর্ণিত। রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজে উচ্চস্বরে হাসে, সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে। হযরত হাসান বিন কুতাইবা (রহ.) বলেন, যখন কোনো ব্যক্তি উচ্চস্বরে হাসি দেয়, সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে। [সুনানে দারা কুতনি, হাদিস নং-৬১২]
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
