এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ

নিউজ ডেস্ক।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় এই ফল প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results পাওয়া যাবে। যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএস করেও ফল জানা যাবে। এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে NU<space>DEG<space>ROLL লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.