এইমাত্র পাওয়া

বুধবার এক ডোজ টিকা পাবেন ভাসমান মানুষ‌, লাগবে না দ্বিতীয়

নিউজ ডেস্ক।।

রাজধানীতে বসবাসরত ভাসমান মানুষ‌দের ক‌রোনার এক ডোজ টিকা দেবে ডিএন‌সি‌সি স্বাস্থ্য বিভাগ। এই এক ডো‌জের পর তা‌দের‌কে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রয়োজন পড়‌বে না।

বুধবার (৯ ফেব্রুয়া‌রি) সকাল নয়টা থে‌কে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে অবস্থানরত ভাসমান জনগোষ্ঠীকে দি‌য়ে করোনা প্রতিরোধের এই টিকা প্রদান কার্যক্রম শুরু হ‌বে।

ডিএন‌সি‌সির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জা‌নি‌য়ে‌ছেন, ঢাকা উত্তর সিটি কর‌পো‌রেশ‌ন এলাকায় বসবাসরত ভাসমান জন‌গোষ্ঠী, যা‌দের পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নেই তাদেরকে এই কর্মসূচির আওতায় এক ডোজ টিকা প্রদান করা হবে।

এই এক ডো‌জের পর তা‌দের‌কে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রয়োজন পড়‌বে না ব‌লেও জানান ‌ডিএন‌সি‌সির এই তথ্য কর্মকর্তা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.