অনলাইন ডেস্ক।।
র্যাবের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভুল বোঝাবুরি হলেও দেশটির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে নিজেদের হতাশা ও ক্ষোভের কথা জানালেও সংলাপ ও আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সামনের দিনগুলোতে যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী বাংলাদেশ। এমন বাস্তবতায় আগামী মার্চে যুক্তরাষ্ট্রের সঙ্গে পার্টনারশিপ ডায়ালগে বসছে বাংলাদেশ।
দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সর্বোচ্চ ফোরাম ‘পার্টনারশিপ ডায়ালগ’-এর তারিখ চ‚ড়ান্ত করতে ক’ মাস ধরে করতে ঢাকা-ওয়াশিংটন চিঠি চালাচালি চলছিল। এ বছরের জানুয়ারিতে সংলাপটি হতে পারে মর্মে যুক্তরাষ্ট্রের তরফে সবুজ সংকেত মিলেছিল। কিন্তু ওয়াশিংটন তা পিছিয়ে দিতে ঢাকাকে অনুরোধ করে। সেই অনুরোধের প্রেক্ষিতে সংলাপটি পিছিয়ে ফেব্রæয়ারি বা মার্চে করার চিন্তাভাবনা চলে। সূত্র মতে, মার্চের তৃতীয় সপ্তাহ বা ২০ তারিখ পার্টনারশিপ ডায়ালগ হতে পারে।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিনিয়ত আমাদের আলোচনা হয়। প্রতিবছর পার্টনারশিপ ডায়ালগ হয়ে থাকে। করোনার কারণে গতবার হয়নি। এবার হওয়ার সম্ভাবনা আছে। সেখানে আমাদের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় আলোচনা হয়। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে কিনা এ ব্যাপারে মন্ত্রী বলেন, আপাতত যাচ্ছি না। যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ পেলে সেটাকে অ্যাকোমোডেটেড করার চেষ্টা করি আমরা।
সূত্র জানায়, পার্টনারশিপ ডায়ালগে স্পর্শকাতর সব বিষয়ে আলোচনা করতে আগ্রহী বাংলাদেশ। ডিজিটাল সিকিউরিটি আইনের কয়েকটি ধারা নিয়ে যে উদ্বেগ যুক্তরাষ্ট্রের রয়েছে সেই আলোচনা অবধারিতভাবে আসতে পারে পার্টনারশিপ ডায়ালগে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া সম্প্রতি র্যাবের ৭ সদস্যের ওপর যে নিষেধাজ্ঞা এসেছে সেটি আলোচনায় আসলে বাংলাদেশ তার অবস্থান ব্যাখ্যা করবে। উল্লেখ্য, গত ছয় বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ প্রায় ৬৫০ কোটি (প্রায় সাড়ে ৭ কোটি ডলার) টাকার সামরিক অনুদান পেয়েছে। এরমধ্যে রয়েছে ফরেন মিলিটারি ফাইন্যান্সিং এবং আন্তর্জাতিক মিলিটারি শিক্ষা ও প্রশিক্ষণ। ওই টাকার একটি বড় অংশ বঙ্গোপসাগরে মার্কিন যে উদ্যোগ রয়েছে সেটা শক্তিশালী করতেও বাংলাদেশকে দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
