নিউজ ডেস্ক।।
টানা ছয়দিন ধরে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে হিমেল হাওয়া আর মাঘের কনকনে শীতে ব্যাহত দিনাজপুরের জীবনযাত্রা। দিনে তাপমাত্রা হ্রাস পাচ্ছে এবং রাতে তাপমাত্রা বাড়তে পারে। আবারও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আগামী ৪ ফেব্রুয়ারি বা এর আশপাশে দিনাজপুরসহ দেশের কিছু কিছু স্থানে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরে তাপমাত্রা হ্রাস পেলে আবারও শীত বাড়তে পারে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
