নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের কার্যকরী কমিটি নির্বাচনের জন্য আগামী ১৫ ও ১৬ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল সমিতির কার্যকরী কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়। সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এছাড়া ১৭ ফেব্রুয়ারি সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সর্বশেষ গত বছরের ১২ ও ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতিসহ আট পদে বিজয়ী হয়। বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হয়। দায়িত্ব নেওয়ার আগেই সভাপতি আবদুল মতিন খসরু করোনা আক্রান্ত হয়ে মারা যান। পরে সমিতির সাধারণ সভায় বিদায়ী সভাপতি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে চলতি মেয়াদের জন্যও সভাপতি মনোনীত করেন সদস্যরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
