আরও কয়েকদিন শৈত্যপ্রবাহ থাকতে পারে

নিউজ ডেস্ক।।

দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, রাঙ্গামাটি, ফেনী, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলা ও সীতাকুণ্ড উপজেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী আববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এতে আরও বলা হয়, সারাদেশের রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.