নিউজ ডেস্ক।।
১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকে ৪০ বছর বয়সী সবাই বুস্টার ডোজ পাবেন। এর আগে ৫০ বছর বয়সসীমা থাকলেও টিকা দেওয়ার হার কম হওয়ায় এখন তা কমিয়ে ৪০ বছর করা হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
