অনলাইন ডেস্ক।।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে তথ্যের গোপনীয়তা লঙ্ঘন নিয়ে বিতর্কের শেষ নেই। ফেসবুকে থাকা ব্যবহারকারীর লাইক, ডিসলাইক, জীবনধারা এবং রাজনৈতিক মতাদর্শ থেকে ওই ব্যক্তি সম্পর্কে যে কেউ ধারণা পেয়ে যায়। তাই নিজের ব্যক্তিগত তথ্য প্রকাশ করার বিষয়ে সবারই একটু সতর্ক থাকা দরকার। কেননা এ তথ্যগুলো পাবলিক থাকলে দুষ্টচক্রের জন্য ফাঁদ পাতাটা খুবই সোজা।
তিন প্রকার প্রাইভেসি সেটিংসঃ
* প্রাইভেসি সেটিংস পাবলিক নির্বাচন করলে যে কোনো ফেসবুক ইউজার আপনার ফেসবুকের তথ্যগুলো দেখতে পারবে।
* আর অনলি মি সেট করলে আপনি ছাড়া কেউই আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে না।
তাই যে তথ্যগুলো লুকিয়ে রাখতে চান সেক্ষেত্রে ‘Only Me’ অপশনটি প্রাইভেসি হিসাবে সেট করে নিতে হবে। এ অপশনগুলো একান্ত পোস্টগুলোর জন্যও প্রযোজ্য।
কম্পিউটার থেকে ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করবেন যেভাবে-
* যে কোনো ব্রাউজার থেকে facebook.com প্রবেশ করে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে নিতে হবে।
* এরপর ওপরে ডানদিকের কর্নারে থাকা ডাউন অ্যারোতে ক্লিক করুন
* অ্যারোতে ক্লিক করার পর ‘Settings & Privacy’ সিলেক্ট করুন
* এরপর ‘Settings’ সিলেক্ট করুন
* সেখানে থাকা লেফট মেন্যু হতে ‘Privacy’ সিলেক্ট করুন
* How People Find and Contact You সেকশন থেকে ‘Who can see your friends list’-এর পাশে থাকা ‘Edit’-এ ক্লিক করুন
* ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করতে ড্রপ ডাউন মেন্যু থেকে ‘Only Me’ সিলেক্ট করে সেভ করুন
* এরপর প্রোফাইলে প্রবেশ করে কভার ফটোর নিচে থাকা থ্রি-ডট মেন্যু থেকে ঠরবি অং অপশন সিলেক্ট করে চেক করে দেখুন পাবলিক ভিউতে আপনার প্রোফাইল কেমন দেখাচ্ছে।
মোবাইলে ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড যেভাবে-
* ফেসবুক অ্যাপে প্রবেশ করে থ্রি-হরাইজেন্টাল লাইন, অর্থাৎ মেন্যুতে ট্যাপ করুন
* নিচের দিকে স্ক্রল করে ‘Settings & Privacy’-তে ট্যাপ করুন
* এরপর ‘Settings’ সিলেক্ট করুন
* এরপর ফেসবুক সেটিংস মেন্যুতে নিচের দিকে স্ক্রল করুন ও ‘How People Find and Contact You’ অপশনে ট্যাপ করুন
* ‘Who can see your friends list-অপশনে ট্যাপ করুন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
