নিউজ ডেস্ক।।
বিভিন্ন কলেজ ও মাদরাসার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করা ১৪ লাখ ৫৭ হাজারে বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। প্রায় ১৬ লাখ শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির আবেদন করেছিলেন। শনিবার সন্ধ্যায় একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।
প্রথম ধাপে ১৪ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। শিক্ষার্থীরা ওয়েবসাইটে ফল দেখতে পাচ্ছেন। তাদের এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেয়া হচ্ছে।বোর্ড জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ৩০ জানুয়ারি থেকে ৬ ফ্রেব্রুয়ারি রাত ৮ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফিয়ের ২২৮ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। নির্বাচিতদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্লাস শুরুর তারিখ ২ মার্চ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
