লেনিন জাফর।।
মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে শ্রীপুর সরকারি কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী বীরেন দাসের পরিবারের নিকট মিউচ্যুয়াল দাবি পরিশোধের টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
২৭জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর সরকারি কলেজে দি কো-অপারেটিভ ক্রেডিট (কালব) এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ও খামারপাড়া এস,এ,আই, আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব্) এর মাগুরা জেলা ব্যবস্থাপক শাহিনুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল ইসলাম।
শ্রীপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উপজেলা সহ-সভাপতি ও জি,কে আইডিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব্) এর ম্যানেজার বিল্লাল হোসেন, ডিরেক্টর বাকি বিল্লাহসহ অন্যরা।
এ সময় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি সাহেব আলী জানান, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন শিক্ষক-কর্মচারীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শিক্ষক-কর্মচারীদের সহযোগিতায় তহবিল গঠন করা হয়েছে। সম্প্রতি শ্রীপুর সরকারি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী বীরেন দাসের মৃত্যু হয়। তার সৎকারের সময় ৫ হাজার টাকা প্রদান করা হয়েছিলো।
এছাড়া তিনি শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নিকট ৬৪ হাজার ৩৫০ টাকা ঋণ ছিলো,আমরা তার এ ঋণ মওকুফ করার পাশাপাশি সঞ্চয়ের দ্বিগুণ ২৪হাজার ৪৫০ টাকা তার স্ত্রী টুলু রাণী দাসকে প্রদান করেছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
