নিজস্ব প্রতিবেদক।।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সাতটি উপজেলা পরিষদের কার্যালয়ে প্রবেশের জন্য করোনার টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং কর্মচারীকে করোনার টিকা সনদ পরিহিত অবস্থায় অফিসে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অফিসে প্রবেশের ক্ষেত্রে সবার মাস্ক পরা ও টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি আরও বলেন, মসজিদে প্রবেশের ক্ষেত্রে মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে। জেলার সাতটি উপজেলায় একই কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
