রাশেদ খান মেননের ‘অজ্ঞতা’ কি দায়মুক্তির জন্য যথেষ্ট?

মাসুদ কামাল : ক্যাসিনো চলতো এমন একটি ক্লাবের সভাপতি হচ্ছেন বামপন্থী রাজনীতিক সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি অবশ্য বলছেন… সভাপতি হলেও তিনি ওই ক্লাবে একবারের বেশি যাননি, তিনি জানতেন না যে সেখানে এই অপকর্ম চলে। এ ধরনের ‘অজ্ঞতা’ কি দায়মুক্তির জন্য যথেষ্ট? এটা ঠিক, সভাপতি বা চেয়ারপারসন অনেক সময় সংগঠনের খুঁটিনাটি অনেক কিছুই জানেন না। কিন্তু তাই বলে কি কোনো অপকর্ম সংঘটিত হলে তার দায় থেকে সে মুক্ত থাকতে পারেন?

বেগম খালেদা জিয়া কি সে রকম মামলাতেই সাজা খাটছেন না? নির্বাচিত মন্তব্য : মোস্তফা আলমগীর রতন মাসুদ ভাই স্থানীয় সংসদ সদস্য হিসেবে মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের আমন্ত্রণ ও অনুরোধে তিনি চেয়ারম্যান হতে রাজি হয়েছিলেন। সে হিসেবে তিনি চেয়ারম্যান।

 

তিনি একবারই ফকিরাপুল ক্লাবে গেছেন। তাও কয়েক বছর আগে। তবে স্থানীয় সংসদ সদস্য হিসেবে তার আরও চোখ-কান খোলা রাখার দরকার ছিলো। ২. হাসান নাসির না, দায়মুক্তির সুযোগ নেই। তবে তার কথাটাও বিশ্বাস করতে চাই। এলাকার এমপিকে অনেকেই অলঙ্কারিক পদটা দিতে চান নানা সুবিধা বিবেচনায়। আমি জানি না আলোচিত এই ইয়ংমেন্স ক্লাবটা ফকিরেরপুল ক্লাব কিনা। যদি ওই ক্লাবটিই হয়ে থাকে তবে আমিও এটাকে জানি মূলত ফুটবল ক্লাব হিসেবে। আবারও বলছি, রাশেদ খান মেনন দায় এড়াতে পাারেন না। কারণ তিনি জানুন আর না-ই জানুন, চেয়ারম্যান পদে তো আছেন। ফেসবুক থেকে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.