অনলাইন ডেস্ক।।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২ জানুয়ারি সচিব হিসেবে মাউশিতে যোগ দেন মো. আবু বকর ছিদ্দীক। সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাকে ফুল দিয়ে বরণ করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন মো. আবু বকর ছিদ্দীক। এছাড়াও তিনি গভর্নেন্স স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে আন্তর্জাতিক ডিপ্লোমা অর্জন করে সিআইপিএসের সদস্য পদ লাভ করেন মো. আবু বকর ছিদ্দীক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
