নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারাদেশে ১২ বছরের উপরে ১ কোটি ১৬ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে প্রায় সাড়ে ৪০ লাখ শিক্ষার্থী টিকা পেয়েছে। সেই হিসাবে ৩৫ শতাংশ শিক্ষার্থীকে শিক্ষার আওতায় আনা হয়েছে। এখনও প্রায় ৭৬ হাজার শিক্ষার্থী এর আওতার বাইরে রয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সারাদেশে ১২ থেকে ১৮ বছরের মোট ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে ৪৮ লাখ ১৯ হাজার ৫৫৪ জন টিকা পেয়েছে। প্রথম ডোজ পেয়েছে ৪৪ লাখ আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ জন। এখনও একটি ডোজও পায়নি ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ জন শিক্ষর্থী।’
তিনি জানান, সব জেলায় সমানতালে শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্ভব হয়নি। কোথাও বেশি আবার কোথাও কম রয়েছে। তারমধ্যে দুই জেলায় ৯০ শতাংশ, ৪ জেলায় ৮০ থেকে ৯০ শতাংশ, ছয় জেলায় ৭০ থেকে ৮০ শতাংশ, ৭ জেলায় ৬০ থেকে ৭০ শতাংশ, আরও চার জেলায় ৫০ থেকে ৬০ শতাংশ, ৪টিতে ৪০ থেকে ৫০ শতাংশ, ১০ জেলায় ৩০ থেকে ৪০ শতাংশ, ১১ জেলায় ২০ থেকে ৩০ শতাংশ, ১২টিতে ১০ থেকে ২০ শতাংশ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে মোট ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫১ জন শিক্ষার্থী রয়েছেন। তারমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিক শিক্ষার্থী এখনও টিকার বাইরে রয়েছে। আমরা আশা করি, সারাদেশের ৩৯৭ উপজেলায় আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৭ বছরের শতভাগ শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হবে।’
কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে আগামীকাল (১১ জানুয়ারি) পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামি আবরি বিশ্ববিদ্যালয়ের প্রধানদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
