এইমাত্র পাওয়া

ডিসি সম্মেলন পেছাল

নিজস্ব প্রতিবেদক।।

আগামী ১১ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল এবারের জেলা প্রশাসক সম্মেলন। সেটি এক সপ্তাহ পিছিয়ে আগামী ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ১৮, ১৯ ও ২০ জানুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।চিঠির তথ্য অনুযায়ী, ১১ জানুয়ারির পরিবর্তে ১৮ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে অংশ নেবেন।

এর আগে সর্বশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর করোনাভাইরাসের কারণে গত দুই বছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.