এইমাত্র পাওয়া

গণিত সমিতির সভাপতি শহীদুল, সম্পাদক বাবুল

নিজস্ব প্রতিনিধি।।

বাংলাদেশ গণিত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল ইসলাম। আর সম্পাদক হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মাদ বাবুল হাসান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে শুক্রবার এ নির্বাচন হয়। রাত ১টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

নতুন নির্বাচিত কার্যকরী সংসদ ২০২২-২০২৩ মেয়াদে দায়িত্ব পালন করবে।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গণেশ চন্দ্র রায়।

অধ্যাপক শহীদুল ৩৭৫ ভোট এবং অধ্যাপক বাবুল ৩৭০ ভোট পেয়ে নির্বাচিত হন।

সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আশরাফ উদ্দিন ২৬৫ ভোট এবং সম্পাদক পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রেজাউল করিম ২৭১ ভোট পান।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. হায়দার আলী বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মাহতাব উদ্দিন আহাম্মদ, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক অমূল্য চন্দ্র মণ্ডল কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রায়হানা তসলিম ও সহকারী সম্পাদক পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোহাম্মদ হুমায়ূন কবীর নির্বাচিত হন।

নির্বাচিত সদস্যরা হলেন- বুয়েটের অধ্যাপক মো. মনিরুল আলম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শওকাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. কুতুব উদ্দিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মো. শাহাদাত হোসেন, বুয়েটের অধ্যাপক মো. আব্দুল আলীম, উত্তরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আলম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষ্ণু পদ ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আলী আকবর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবেদা সুলতানা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রবীর কুমার ভট্টাচার্য্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কল্যাণ কুমার দে।

গণিত সমিতি দেশের গণিতবিদের একমাত্র সংগঠন। গণিত শিক্ষার উৎকর্ষ সাধন, গণিতকে জনপ্রিয় করা ও গণিত ভীতি দূর করা এ সংগঠনের প্রধান উদ্দেশ্য।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.