নিজস্ব প্রতিনিধি।।
আজ থেকে শুরু হচ্ছে ক্যালেন্ডারের পাতায় নতুন বছর। পৃথিবীর ইতিহাসে যোগ হতে যাওয়া নতুন এই বছরকে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য নতুন ক্লাস রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
নতুন রুটিন অনুযায়ী সপ্তাহের প্রতিদিনই (বিদ্যালয় খোলা থাকা সাপেক্ষে) এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ওপর ক্লাস নেয়া হবে। আর ১০ শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহের প্রতিদিন ক্লাস হবে এবং দিনে তিনটি ক্লাস হবে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোঃ গোলাম ফারুকের স্বাক্ষর করা অফিস আদেশে নতুন বছরের এই রুটিনের বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৮ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুদিন তিনটি করে বিষয়ের ওপর ক্লাস নেয়া হবে। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন তিনটি বিষয়ে ক্লাস নেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
