নিজস্ব প্রতিনিধি।।
প্রবাদ আছে- ইচ্ছে থাকলে উপায় হয়। এ উপায় অর্জনে প্রয়োজন সঠিক লক্ষ্য ও পরিশ্রম। সফলতার এই চাবিকাঠির মাধ্যমে ৫৪ বছর বয়সেও তাক লাগিয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
হান্নান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের বাসিন্দা। তিনি তেলকুপি জামিলা স্বরণি ভোকেশনাল স্কুল থেকে পরীক্ষায় অংশ নেন। কৃতিত্বের সঙ্গে পাসও করেছেন।
এ বিষয়ে আব্দুল হান্নান বলেন, ‘শিক্ষা গ্রহণে বয়স বাঁধা হতে পারে না। ইচ্ছা থাকলে সবই সম্ভব। আমি এ শিক্ষা নিয়ে এলাকার গরিবদের ছেলে-মেয়েকে শিক্ষিত করে তুলব।’ প্রত্যেকের ছেলে-মেয়েকে স্কুলে পাঠানোর আহ্বান জানান তিনি।
৫৪ বছর বয়সে এসএসসি পাস করায় নিজ এলাকাতে সকলের প্রশংসা পাচ্ছেন হান্নান। স্থানীয়রা জানান, হান্নানকে দেখে অন্যরা উৎসাহিত হবে। শিক্ষার কোনো বয়স লাগে না-এই কথাটি মানুষকে আবারও অনুপ্রেরণা দেবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
