অনলাইন ডেস্ক।।
ইংরেজি নতুন বছর-২০২২ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩১ ডিসেম্বর) পৃথক বাণীতে এই শুভেচ্ছা জানান তারা।
শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকৃতির নিয়মেই নতুনের আগমনি বার্তা আমাদের উদ্বেলিত করে। অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরোনো স্মৃতি সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়। আর কখনো কৃতকর্মের শিক্ষা নব উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা জোগায়।
তিনি বলেন, ২০২০ ও ২০২১ খ্রিস্টাব্দ বাঙালি জাতির জীবনে ছিল এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা এসময়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান একযোগে পালন করি। এতে সার্কভুক্ত পাঁচ দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যোগ দেন। এছাড়া বিশ্বের ৭৭ দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধান ভিডিওবার্তা ও অভিনন্দনপত্র পাঠিয়েছেন। সবাই আমাদের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
