মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন জেলা-উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি স্কুল-কলেজে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। একই সাথে মাঠ পর্যায়ের অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েও বিষয়টি জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এ তালিকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন প্রধান সহকারী, ১২৩ জন সরকারি কলেজের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাব রক্ষক কাম ক্লার্ক, ২ জন সাঁট-লিপিকার ২ জন হিসাবরক্ষক, ১৫৯ জন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, ৮ জন স্টোরকিপার, ১১ জন ক্যাশিয়ার এবং ৬ জন হিসাব সহকারি নাম রয়েছে। যদিও বেশিরভাগ পদের তালিকায় জ্যেষ্ঠতা অনুসরণ করা হয়নি।
এদিকে শিক্ষা অধিদপ্তর থেকে কলেজগুলোতে পাঠানো চিঠিতে, তালিকায় কর্মচারীদের নাম ও তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ আছে কিনা তা যাচাই করতে বলা হয়েছে। এছাড়া আর কোন কর্মচারী তথ্য ভুল থাকলে তা সংশোধনের আবেদন ও কাগজপত্র ৩ অক্টোবরের মধ্যে বিশেষ বাহক মারফত শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
এছাড়া তালিকার মন্তব্য কলামে সুস্পষ্টভাবে আবেদনের আপত্তিগুলো উল্লেখ করা হয়েছে। ৩ অক্টোবরের মধ্যে বিশেষ বাহক মারফত কাগজপত্র পাঠিয়ে দেয়া আপত্তিগুলোর নিষ্পত্তি করতে বলা হয়েছে চিঠিতে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
