অনলাইন ডেস্ক।।
করোনার পেটে গত বছর পুরোটা ক্রিকেট সূচি। কিন্তু এ বছর করোনাকে পাশ কাটিয়ে ব্যস্ত সময় পার করেছে ক্রিকেট। মাঠে গড়িয়েছে মোট ৪৪টি টেস্ট। তাই বছর শেষে বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটারও খুঁজতে নেমে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য চারজনকে বেছে নিয়েছে আইসিসি।
ইংলিশ অধিনায়ক জো রুট টেস্ট ক্রিকেটে একবর্ষ পঞ্জিকায় ১৫ ম্যাচে ছয় সেঞ্চুরিতে ১ হাজার ৭০৮ রান করেছেন। এতে তিনি টেস্টের ইতিহাসে এক বর্ষপঞ্জিতে ১৭শর বেশি রান করা তৃতীয় ক্রিকেটার হন। রুটের আগে এ নজির গড়েন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ও ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস। ২০০৬ সালে ইউসুফ ১৭৮৮ রান, ১৯৭৬ সালে রিচার্ডস ১৭১০ রান করেছিলেন।
তৃতীয় স্থানে রয়েছেন এ বছর নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী জেমিসন। মাত্র ৫ টেস্ট থেকে ২৭ উইকেট নেন তিনি। কিউইদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার পেছনে বড় অবদান ছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হওয়া ডানহাতি পেসার জেমিসনের। সাউদাম্পটনের সেই ফাইনালে ৭ উইকেট নেন জেমিসন। হয়েছিলেন ফাইনালের সেরা খেলোয়াড়ও।
চতুর্থ স্থানে রয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। শ্রীলঙ্কার হয়ে এ বছর ৭ ম্যাচে করেছে ৯০২ রান। বছরে তৃতীয় সর্বোচ্চ রান তার। ব্যাট হাতে চারটি সেঞ্চুরিও রয়েছে তার। গড় ৬৯ দশমিক ৩৮। পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
